প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মে ২০২৪ ১৯:৫৩ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪ ২০:৩৮ পিএম
ইউক্রেন যুদ্ধ নিয়ে অপপ্রচার এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ এনে রাশিয়ার আরও চারটি গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জোটভুক্ত ২৭টি রাষ্ট্র।
সম্প্রচারমাধ্যমগুলো হলো-ভয়েস অব ইউরোপ, আরআইএ নভোস্তি, ইজভেস্টিয়া এবং রোসিসকায়া গেজেটা। ইইউ দাবি করছে, এ গণমাধ্যমগুলো ক্রেমলিন থেকে নিয়ন্ত্রিত। নির্বাচনের আগে মিডিয়াগুলো ইউরোপীয়ান দলগুলোকে লক্ষ্য বানিয়েছে।
ইউরোপজুড়ে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বেলজিয়াম। দেশটি বলছে, বিদ্যমান একটি নেটওয়ার্ক থেকে ইউক্রেনের জন্য সমর্থন হ্রাস করার চেষ্টা করা হচ্ছে বলে তাদের গোয়েন্দারা নিশ্চিত হতে পেরেছেন।
২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া টুডে, স্পুটনিকসহ আরও অনেক গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ।