× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে তীর্থযাত্রী বহনকারী বাসে আগুন, নিহত ৯

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৪ ১২:৩৬ পিএম

আপডেট : ১৮ মে ২০২৪ ১৭:২২ পিএম

ভারতের হারিয়ানায় তীর্থযাত্রীবাহী বাসটি আগুনে পুড়ছে। ছবি : সংগৃহীত

ভারতের হারিয়ানায় তীর্থযাত্রীবাহী বাসটি আগুনে পুড়ছে। ছবি : সংগৃহীত

ভারতের হারিয়ানায় কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে (কেএমপি) তীর্থযাত্রীদের বহনকারী বাসে চলন্ত অবস্থায় হঠাৎ আগুন লেগে অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। শুক্রবারের (১৭ মে) এ ঘটনা খতিয়ে দেখছে দেশটির পুলিশ। 

পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে মথুরা-বৃন্দাবনে তীর্থযাত্রায় গিয়েছিল অন্তত পাঞ্জাব ও চণ্ডীগড়ের ৬০ জন তীর্থযাত্রী। চণ্ডীগড় ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। ধুলাওয়াত টোলপ্লাজার কাছে মাঝরাত আড়াইটার দিকে বাসটিতে আগুন লাগে। 

পুলিশের সুপারিনটেন্ডেন্ট (এসপি) নরেন্দ্র বিজারনিয়া বলেছেন, ‘ঘটনার কয়েক মিনিটের মাথায় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয়দের সাহায্যে পুলিশ এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।’

বিজার্নিয়া আরও বলেন, উদ্ধারকৃতদের নালহার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে নয়জনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছেন। আর ১৩ জন গুরুতর আহত হয়েছেন।

এসপি আরও বলেন, ‘বাসটিতে কোনো গোলমাল হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

সূত্র : হিন্দুস্তান টাইমস 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা