× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্ল্যাক লাইভস ম্যাটার

বিক্ষোভকারীর হত্যাকারীকে ক্ষমা করল টেক্সাসের গভর্নর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৪ ১৩:৩৪ পিএম

আপডেট : ১৭ মে ২০২৪ ১৩:৫২ পিএম

ড্যানিয়েল পেরি। ছবি : সংগৃহীত

ড্যানিয়েল পেরি। ছবি : সংগৃহীত

অত্মরক্ষায় হত্যা করায় ২০২০ সালে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে বিক্ষোভকারীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিকে  ক্ষমা করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। বৃহস্পতিবার (১৬ মে) ক্ষমা ঘোষণা করা হয়েছে। 

নিহত বিক্ষোভকারী হলেন গ্যারেট ফস্টার। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট ড্যানিয়েল পেরি তাকে গুলি করে হত্যা করেছেন।  

মিনেসোটার মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন চলাকালীন অস্টিনে উবার চালক হিসেবে কাজ করতেন ড্যানিয়েল পেরি। ২০২০ এর ২৫ জুলাই তিনি তার গাড়ি চালিয়ে যাওয়ার সময় এক পর্যায়ে তিনি গাড়িটি ঘুরিয়ে একটি রাস্তায় ঢুকান। তখন সেই রাস্তায় বিক্ষোভকারীরা মিছিল করছিলেন। তাকে গাড়ি নিয়ে আসতে দেখে গ্যারেট ফস্টার নামে এক বিক্ষোভকারী তার গাড়ির দিকে এগিয়ে যান। ২৮ বছর বয়সী ফস্টারের হাতে তখন একে-৪৭ আধা-স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল ছিল। যা টেক্সাসের আইনানুসারে বহন করা বৈধ। তিনি পেরির গাড়ির সামনে গেলে পেরি গাড়ির জানালার কাঁচ নামিয়ে তাকে পরপর পাঁচটা গুলি করে হত্যা করে। 

পেরি বলেছিলেন তিনি আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছেন। অন্যদিকে ঘটনাস্থলে থাকা বাকি বিক্ষোভকারীরা জানান, গাড়িটি তাদেরকে ধাক্কা দিতে পারে এ আশঙ্কা থেকে ফস্টার এগিয়ে গিয়েছিলেন। 

২০২৩ সালের এপ্রিলে এ হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে জুরি পেরিকে ২৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিল। 

বিচার চলাকালীন, পেরির আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে ফস্টার তার রাইফেলটি উঁচু করেছিলেন। এজন্য বাধ্য হয়ে আত্মরক্ষার্থে পেরি গুলি চালিয়েছিলেন।  

গভর্নর অ্যাবট এর আগে বলেছিলেন, ‘আনুষ্ঠানিক অনুরোধ পেলেই আমি পেরিকে ক্ষমা করে দিব।’                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  রিপাবলিকান গভর্নর বলেছেন, টেক্সাস বোর্ড অব পারডনস অ্যান্ড প্যারোল পেরির এই মামলাটি ও তার ব্যক্তিগত ইতিহাস সম্পূর্ণ পর্যালোচনা করেছে।

গভর্নর অ্যাবট ডেমোক্রেট ট্রাভিস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যটির্নি জোসে গার্জার কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলেন, ‘টেক্সাসে আত্মরক্ষার জন্য অন্যতম শক্তিশালী একটি ‘স্ট্যান্ড ইওর গ্রাউন্ড’ আইন রয়েছে। যা জুরি বা জেলা অ্যাটর্নি দ্বারা বাতিল করা যায় না।’

‘স্ট্যান্ড ইওর গ্রাউন্ড’আইন একজন ব্যক্তিকে কারো বিরুদ্ধে বল প্রয়োগের অনুমতি দেয়, যদি তার মনে হয় ঐ ব্যক্তি তাকে হত্যা করতে পারে বা অন্য কোনো গুরুতর অপরাধ করতে পারে। 

আদালতের নথি অনুসারে, পেরি ফস্টারকে হত্যা করার কয়েকে সপ্তাহ আগে থেকে ব্লাক লাইভস ম্যাটার এর বিক্ষোভকারীদের অবস্থান খুঁজতে শুরু করেছিলেন। তিনি তার বন্ধুদের একটি বার্তা পাঠিয়েছিলেন। সে বার্তায় তিনি বিক্ষোভকারীদেরকে চিড়িয়াখানায় ছুঁড়ে ফেলা একদল বানরের সঙ্গে তুলনা করেছিলেন। 

২০২০ সালের মে মাসে ফ্লয়েডের মৃত্যুর পরপরই তিনি একটি বার্তায় লিখেছিলেন, ‘লুটেরাদের হত্যা করতে আমি ডালাস যেতে পারি।’ 


সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা