× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মে ২০২৪ ০৯:২৭ এএম

আপডেট : ১৩ মে ২০২৪ ১১:১৮ এএম

হায়দরাবাদে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য একটি পোলিং বুথ প্রস্তুত করছেন কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

হায়দরাবাদে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য একটি পোলিং বুথ প্রস্তুত করছেন কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। সোমবার (১৩ মে) সকাল ৭ টায় ভোটগ্রহণ শুরু হয়েছে; যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ভারতের নয়টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ সংসদীয় আসনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সমস্ত লোকসভা আসনের পাশাপাশি বিধানসভা আসনগুলোতেও ভোটগ্রহণ চলছে।

অন্ধ্রপ্রদেশ বিধানসভার ১৭৫ এবং ওড়িশা বিধানসভার ২৮ আসনেও ভোটগ্রহণ শুরু হয়েছে।

তেলেঙ্গানার ১৭, অন্ধ্রপ্রদেশের ২৫, উত্তরপ্রদেশের ১৩, বিহারের ৫, ঝাড়খণ্ডের ৪, মধ্যপ্রদেশের ৮, মহারাষ্ট্রের ১১, ওড়িশার ৪, পশ্চিমবঙ্গের ৮ এবং জম্মু ও কাশ্মীরের ১টি আসনে ভোট হচ্ছে।

লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ১ হাজার ৭১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯৬ সংসদীয় আসনে মোট ৪ হাজার ২৬৪টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা