× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিস্তিনপন্থি বিক্ষোভের বিরোধিতা, সমাবর্তন অনুষ্ঠান বর্জন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৪ ১৫:২৭ পিএম

আপডেট : ১২ মে ২০২৪ ১৮:৩৮ পিএম

শনিবার (১১ মে) যুক্তরাষ্ট্রের রিচমন্ডে গভর্নর গ্লেন ইয়ংকিন তার উদ্বোধনী ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের (ভিসিইউ) টুপি ও গাউন পরা শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যাচ্ছেন। ছবি : সংগৃহীত

শনিবার (১১ মে) যুক্তরাষ্ট্রের রিচমন্ডে গভর্নর গ্লেন ইয়ংকিন তার উদ্বোধনী ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের (ভিসিইউ) টুপি ও গাউন পরা শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যাচ্ছেন। ছবি : সংগৃহীত

ক্যাম্পাস বিক্ষোভ নিয়ে রাজ্যের গভর্নরের মন্তব্যের জেরে সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের কয়েক ডজন শিক্ষার্থী। শনিবার (১১ মে) ক্যাম্পাসে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যেই সমাবর্তন অনুষ্ঠান শেষ হয়। 

ফিলিস্তিনপন্থি বিক্ষোভে উত্তাল কয়েক ডজন বিশ্ববিদ্যালয়ে এ সপ্তাহ শেষে সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। ১৮ এপ্রিল বিক্ষোভ শুরুর পর থেকে ২ হাজারেরও বেশি জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সামাজিকমাধ্যমে প্রকাশিত এক পোস্টে দেখা যায়, রিপাবলিকান গভর্নর গ্লেন ইয়ংকিন তার উদ্বোধনী ভাষণ শুরু করার সময় ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের (ভিসিইউ) টুপি ও গাউন পরা শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যাচ্ছেন। 

কিছু শিক্ষার্থী ইয়ংকিনকে স্পিকার হিসেবে নির্বাচনের সমালোচনা করেছিলেন। কেননা তিনি  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরস্থাপনের বিরোধিতা করেছে।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়,  বিক্ষোভকারীদের কেউ কেউ স্লোগান দিচ্ছেন। তারা বলছেন, ‘প্রকাশ কর, বিচ্ছিন্ন কর-আমরা থামব না, আমরা বিশ্রাম নেব না’।

ইসরায়েলের সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আসছে বিক্ষোভকারী শিক্ষার্থীদের অনেকে।   

এ বিক্ষোভের আয়োজনে সহায়তাকারী ভিসিইউ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সেরিন হাদ্দাদ শনিবার সন্ধ্যায় বিবিসিকে জানিয়েছেন, ‘লোকজন এত জোরে হাততালি দিচ্ছিল যে শ্রোতারা ইয়াংকিনের বক্তব্য শুনতে পাচ্ছিলেন না। ওয়াক আউট করা শিক্ষার্থীসহ অন্তত ১৫০ জন  অনুষ্ঠানের বাইরে মিছিল করেছে।’

তবে পরিকল্পনা অনুসারেই নিজের বক্তব্য শেষ করেন ইয়ংকিন। সামাজিকমাধ্যেমে শিক্ষার্থীদের অভিবাদন জানিয়ে তিনি পোস্টও করেন। তবে বিক্ষোভ নিয়ে তিনি কোন মন্তব্য করেননি।  

২৯ এপ্রিল পুলিশ ভিসিইউ ক্যাম্পাস থেকে বিক্ষোভরতদের সরিয়ে দেয়। সে সময় ছয় শিক্ষার্থীসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

বিবিসির তথ্য অনুসারে গেল মাসে যুক্তরাষ্ট্রের ১৩০টি কলেজ-বিশ্ববিদ্যালয়ে গাজায় চলমান যুদ্ধের বিপক্ষে বিক্ষোভ হয়েছে। 

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা