× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভবন ধসের ৫ দিন পর শ্রমিককে জীবিত উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৪ ০৯:৫৬ এএম

আপডেট : ১২ মে ২০২৪ ১০:৫১ এএম

ধসে পড়া একটি ভবনের নিচে আটকে পড়া নির্মাণ শ্রমিকদের উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ করছেন। বুধবার (৮ মে) দক্ষিণ আফ্রিকার জর্জ শহর থেকে তোলা। ছবি : সংগৃহীত

ধসে পড়া একটি ভবনের নিচে আটকে পড়া নির্মাণ শ্রমিকদের উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ করছেন। বুধবার (৮ মে) দক্ষিণ আফ্রিকার জর্জ শহর থেকে তোলা। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জর্জ শহরে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রায় পাঁচ দিন পর এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ মে) তাকে উদ্ধার করা হয়।

ধ্বংসস্তূপের ভেতর থেকে কারও আওয়াজ শুনতে পেয়েছিলেন উদ্ধারকর্মীরা। তারপর তারা আটকা পড়া শ্রমিকটির সঙ্গে যোগাযোগ করতে ও তাকে পানি দিতে সক্ষম হয়েছিলেন। 

আংশিকভাবে নির্মিত ভবনটি সোমবার (৬ মে) ধসে পড়ে। এতে অন্তত ১৪ ব্যক্তি নিহত হন। ৩৯ জন এখনও নিখোঁজ। 

শহরের সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে, ভবনটি যখন ধসে পড়ে তখন এতে ৮১ জন লোক উপস্থিত ছিলেন। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।  

দক্ষিণ আফ্রিকার চ্যানেল২৪ জানিয়েছে, ৩৩ বছর বয়সি গ্যাব্রিয়াল গাম্বেকে উদ্ধার করা হয়েছে। যাকে অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সে তুলতে দেখা গিয়েছে। 

ওয়েস্টার্ন কেপের প্রিমিয়ার অ্যালান উইন্ডে বলেছেন, ‘শনিবারের উদ্ধারের ঘটনাটি একটি অলৌকিক ঘটনা। আমরা এমন কিছুর প্রত্যাশা করছিলাম।’ 

উইন্ডে আটকে পড়াদের উদ্ধারে অক্লান্তভাবে কাজ করা দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘আমরা কখনোই আশা ছাড়িনি। আজ আমি আমার স্বস্তি ও আনন্দের সীমা প্রকাশ করতে পারব না। সব দলকে ধন্যবাদ। তোমরাই আসল নায়ক।’

প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান কলিন ডেইনার বলেন, ‘বের করে নিয়ে আসার আগে গাম্বে আমাদের বলেছিলেন তার পায়ের ওপর  ভারী কিছু রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভবনটি ধসের পর একটা দীর্ঘ সময় পার হয়ে গিয়েছিল। তাই নতুন কাউকে জীবিত উদ্ধার করা যাবে কি না, সে বিষয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। আমাদের সঙ্গে দুইজন সার্জনও ছিলেন।’ 

সূত্র  : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা