প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মে ২০২৪ ১৩:২২ পিএম
আপডেট : ১১ মে ২০২৪ ১৩:২৮ পিএম
ভারী বৃষ্টিপাতের পর ধসে পড়া একটি সোনার খনিতে জীবিতদের সন্ধান করছেন উদ্ধারকর্মীরা। ২০২৪ সালের ১৪ জানুয়ারি তানজানিয়ার সিমিয়ু অঞ্চল থেকে তোলা। ছবি : সংগৃহীত
তানজানিয়ার পূর্বাঞ্চলীয় মোরোগোরো অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত পাঁচজন খনি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন আহত। শুক্রবার (১০ মে) পুলিশ এ তথ্য জানিয়েছে।
মোরোগোরোর আঞ্চলিক পুলিশ কমান্ডার অ্যালেক্স এমকামা জানান, বুধবার (৮ মে) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে উলাঙ্গা জেলায় প্রবল বৃষ্টিপাতের পর আলকায়েদা নামের সোনার খনিটি ধসে পড়ে।
মাকামা বলেছেন, খনিটি বৈধভাবে লাইসেন্সপ্রাপ্ত কিনা তা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সরকারি তথ্য অনুযায়ী, উলঙ্গা জেলায় সোনা ও গ্রাফাইট সহ বেশ কয়েকটি খনিজ পদার্থ রয়েছে।
সূত্র : সিনহুয়া