× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনের সুরক্ষা প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মে ২০২৪ ১০:২৬ এএম

আপডেট : ১১ মে ২০২৪ ১০:৫৪ এএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার (৯ মে) তার ব্যক্তিগত সুরক্ষা বিভাগের প্রধানকে বরখাস্ত করেছেন। জেলেনস্কিসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে বিভাগটির দুই কর্মকর্তাকে চলতি সপ্তাহে আটক করার পর এমন পদক্ষেপ নেওয়া হলো।

বরখাস্ত রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগের প্রধানের নাম সের্গেই লিওনিদোভিচ রাদ। তাকে বরখাস্তের আদেশ বৃহস্পতিবার জারি করেন জেলেনস্কি। তবে জেলেনস্কির জারি করা আদেশে রাদকে বরখাস্তের কারণ উল্লেখ করা হয়নি। অত্যন্ত স্পর্শকাতর হিসেবে বিবেচিত এ পদে কাকে বসানো হবে, তা-ও জানানো হয়নি।

মঙ্গলবার (৭ মে) ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউ দাবি করে, তারা জেলেনস্কিসহ দেশটির উচ্চপদস্থ অন্য কর্মকর্তাদের হত্যায় রাশিয়ার একটি ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। রাশিয়ার নিরাপত্তা বাহিনী এফএসবির কাছে গোপন তথ্য পাচার করার সন্দেহে রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগের দুই কর্নেলকে আটক করার কথাও জানায় এসবিইউ।

ইউক্রেনের প্রেসিডেন্টসহ দেশটির অন্য জ্যেষ্ঠ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে কাজ করে রাষ্ট্রীয় সুরক্ষা বিভাগ। ২০১৯ সাল থেকে এ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন রাদ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকে বিভিন্ন সময় জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। গত বছর জেলেনস্কি বলেছিলেন, নস্যাৎ করে দেওয়া অন্তত পাঁচ থেকে ছয়টি হত্যার ষড়যন্ত্রের কথা তার জানা আছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা