× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ বন্ধ করলে ইসরায়েল একা দাঁড়াবে : নেতানিয়াহু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মে ২০২৪ ১২:৫৬ পিএম

আপডেট : ১০ মে ২০২৪ ১৪:৪১ পিএম

বৃহস্পতিবার (৯ মে) গাজা সীমান্তের কাছে জড়ো হয় ইসরায়েলি ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার (৯ মে) গাজা সীমান্তের কাছে জড়ো হয় ইসরায়েলি ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার রাফায় পূর্ণমাত্রায় আগ্রাসনের নির্দেশ দিলে ইসরায়েলে অস্ত্রের চালান বন্ধ করে দেওয়া হতে পারে বলে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে। তাই নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ‘একা দাঁড়িয়ে থাকতে পারে’।

নেতানিয়াহু বলেছেন, ‘যদি আমাদের প্রয়োজন হয়... আমরা একা দাঁড়িয়ে থাকব। আমি বলেছি, প্রয়োজনে আমরা নখ দিয়ে লড়াই করব।’

প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, রাফা আক্রান্ত হলে তিনি আর্টিলারি শেলসহ কিছু অস্ত্র ইসরায়েলকে দেওয়া বন্ধ করে দেবেন।

ফিলিস্তিনের বেসামরিক নাগরিক মৃত্যুর আশঙ্কায় এরই মধ্যে একটি বোমার চালান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে বৃহস্পতিবার (৯ মে) নেতানিয়াহু ১৯৪৮ সালের যুদ্ধের কথা স্মরণ করে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছেন।

নেতানিয়াহু আরও বলেছেন, ‘৭৬ বছর আগে স্বাধীনতাযুদ্ধে আমরা ছিলাম অনেকের বিরুদ্ধে হাতেগোনা কয়েকজন। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আমাদের মধ্যে ছিল চেতনা, বীরত্ব ও ঐক্যের প্রচণ্ড শক্তি। যা নিয়ে আমরা বিজয়ী হয়েছিলাম। বাইডেন অস্ত্র সরবরাহ বন্ধ করলে সেই চেতনার শক্তিতে ও ঈশ্বরের সাহায্যে আমরা বিজয়ী হব।’

নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট বলেছেন, ‘ইসরায়েলের শত্রুদের পাশাপাশি... সেরা বন্ধুদের বুঝতে হবে ইসরায়েলকে দমিয়ে রাখা যাবে না। আমরা শক্তভাবে দাঁড়াব, আমরা আমাদের লক্ষ্য অর্জন করব।’

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা