× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিন ২-৩ কেজি গালি খাই : মোদি

প্রবা ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২২ ১৫:২২ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২২ ১৭:০০ পিএম

নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাঝে মাঝে এমন সব হাস্যরসের জন্ম দেন, যা রাজনৈতিক অস্ত্র হিসেবেও ধারালো। দেশটির দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায় আজ (শনিবার) মোদি এমনই এক হাস্যরসের জন্ম দিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রতিদিন আমি  ২ থেকে ৩ কেজি গালি খাই। এতে আমার শরীর পুষ্ট হয়।’

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (শনিবার) তেলেঙ্গানায় একটি সভায় কথা বলছিলেন। কথার একপর্যায়ে মোদি বলেন, ‘অনেক মানুষ আমার কাছে জানতে চায়, প্রতিদিন এত এত কাজ করেন, আপনার ক্লান্তি লাগে না? এর জবাবে আমি বলতে চাইনা, আমার ক্লান্তি লাগে না। কারণ প্রতিদিন আমি ২ থেকে ৩ কেজি গালি খাই। ভগবানের আশীর্বাদে আমি যখন ঘুমাই এসব গালি পুষ্টিতে রূপান্তরিত হয়।’

এর পরই প্রধানমন্ত্রী মোদি আসল কথাটি বলেন। তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে (কেসিআর) লক্ষ্য করে মোদি বলেন, ‘মোদিকে গালি দেন, বিজেপিকে গালি দেন, সমস্যা নেই। কিন্তু আপনি তেলেঙ্গানার মানুষকে গালি দিতে পারেন না। তাদের গালি দিলে আপনাকে চরম মূল্য দিতে হবে। তেলেঙ্গানা রাজ্যে আমাদের এমন সরকার দরকার, যাদের কাছে পরিবারতন্ত্র নয়, মানুষই হবে সবকিছুর কেন্দ্রবিন্দু।’

কেসিআর সরকারের বিরুদ্ধে অভিযোগ করে মোদি বলেন, ‘কেন্দ্রীয় সরকার তেলেঙ্গানার জন্য অনেক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু এ রাজ্যের সরকারের বাধার কারণে তা বাস্তবায়ন করা যাচ্ছে না।’

বাস্তব সংকটের আলোকে অগ্রাধিকার ভিত্তিতে নয়, কেসিআর সরকার ‘কুসংস্কার’ দ্বারা পরিচালিত হয় বলেও মনে করেন নরেন্দ্র মোদি। মোদি বলেন, ‘বাসস্থান কোথায় হবে, কোন জায়গায় অফিস হলে ভালো হয়, কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যায়— এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সিদ্ধান্ত কেসিআর কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসের ভিত্তিতে নেয়। সামাজিক ন্যায়বিচারের প্রতিষ্ঠার পথে এ ধরনের মানসিকতা সবচেয়ে বড় প্রতিবন্ধক।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা