× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝাড়খণ্ডের মন্ত্রীর ব্যক্তিগত সচিবের গৃহকর্মীর বাড়ি থেকে ২৫ কোটি উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৪ ১৬:০৫ পিএম

আপডেট : ০৬ মে ২০২৪ ১৬:৫১ পিএম

ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহকর্মীর ঘরে টাকার পাহাড়। ছবি : সংগৃহীত

ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহকর্মীর ঘরে টাকার পাহাড়। ছবি : সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিবের গৃহকর্মীর বাড়ি থেকে হিসাববহির্ভূত ২৫ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ মে) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিযান চালিয়ে এ অর্থ উদ্ধার করেছে।

অভিযানের ভিডিওফুটেজে দেখা গেছে, মন্ত্রীর সচিব সঞ্জীব লালের গৃহকর্মীর একটি ঘরে নোট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

৭০ বছর বয়সি আলমগীর একজন কংগ্রেস নেতা। তিনি ঝাড়খণ্ড বিধানসভায় পাকুড় আসনের প্রতিনিধিত্ব করেন।

ঝাড়খণ্ডে বিজেপির মুখপাত্র প্রতুল শাহদেব বলেন, ‘এখানে দুর্নীতির শেষ নেই। নির্বাচনের সময় এ পাহাড় সমান মুদ্রা উদ্ধার ইঙ্গিত দেয় যে, এ অর্থ নির্বাচনে খরচ করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশনের উচিত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া।’

সোমবার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির একাধিক জায়গায় ধারাবাহিক অভিযান চালিয়েছে ইডি। এই অভিযানগুলো প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) অধীনে পরিচালনা করা হয়েছে।

২০২৩ সালে ফেব্রুয়ারিতে আর্থিক তছরুপের মামলায় গ্রামোন্নয়ন দপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী বীরেন্দ্র রামকে গ্রেপ্তার করে ইডি।

রাঁচির সেইল সিটিসহ মোট নয়টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে সিবিআই। সোমবার সকালে ইডির একটি দল সড়ক নির্মাণ বিভাগের ইঞ্জিনিয়ার বিকাশ কুমারকে খুঁজতে সাইল সিটিতে তল্লাশি চালিয়েছে। ইডির আর একটি দল বারিয়াতু, মোরহাবাদি ও বোড়িয়া এলাকায় অভিযান চালাচ্ছে। 

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা