× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ায় কিশোরকে গুলি করে হত্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৪ ১৯:০৩ পিএম

আপডেট : ০৫ মে ২০২৪ ১৯:৩৫ পিএম

অস্ট্রেলিয়ায় কিশোরকে গুলি করে হত্যা

অস্ট্রেলিয়ায় এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, শনিবার পার্থের একটি গাড়ি পার্কে ওই কিশোর এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে।

হত্যার শিকার ওই ছেলের বয়স ১৬ বছর। সে যাকে ছুরিকাঘাত করেছে তার বয়স ১৮।

রবিবার (৫ মে) পশ্চিম অস্ট্রেলিয়ান পুলিশের কমিশনার কর্নেল ব্লাঞ্চ বলেন, এ ঘটনার সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সব আলামত বহন করছে। তবে ঠিক এই মুহূর্তে তিনি এটিকে সে রকম কিছু ঘোষণা করা জন্য প্রস্তুত নন।

পশ্চিম অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী রজার কুক বলেছেন, অনলাইনে কট্টরপন্থার সঙ্গে ১৬ বছরের কিশোরের সম্পৃক্ততার সব লক্ষণ রয়েছে।

হামলায় গুরুতর আহত তরুণের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্লাঞ্চ জানান, শনিবার রাতে অজ্ঞাত এক ব্যক্তি ফোনে পুলিশকে জানায়, তারা সহিংস কর্মকাণ্ড করতে যাচ্ছে। মিনিটখানেকের মধ্যে তিন পুলিশ সাড়া দেয় এবং বড় ছুরি হাতে হামলায় উদ্যত ওই কিশোরের বিষয়ে নিশ্চিত হয়। অভিযানের সময় কিশোরকে ছুরি ফেলে দেওয়ার আহ্বান জানালে সে সাড়া দেয়নি। পরে এক পুলিশ সদস্য তাকে গুলি করে। সূত্র : গার্ডিয়ান

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা