× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেনিয়ায় বন্যায় নিহত বেড়ে ২২৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৪ ১৭:৫৭ পিএম

আপডেট : ০৫ মে ২০২৪ ১৮:২৬ পিএম

ভারী বৃষ্টিপাতের পরে প্লাবিত এলাকার মধ্যে একটি স্ফীত নদী দেখা যাচ্ছে। ১ মে দক্ষিণ-পশ্চিম কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভের তালেক অঞ্চলে। ছবি : সংগৃহীত

ভারী বৃষ্টিপাতের পরে প্লাবিত এলাকার মধ্যে একটি স্ফীত নদী দেখা যাচ্ছে। ১ মে দক্ষিণ-পশ্চিম কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভের তালেক অঞ্চলে। ছবি : সংগৃহীত

কেনিয়ায় ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২২৮ জনে পৌঁছেছে। গত কয়েক সপ্তাহে প্রাণহানির এ ঘটনা ঘটেছে বলে রবিবার (৫ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

জানা গেছে, গত কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাতে কেনিয়াজুড়ে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে। দেশটিতে মে মাসে আরও খারাপ আবহাওয়া পরিস্থিতি দেখা দিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বন্যায় আরও নিচু, নদী তীরবর্তী এলাকা ও শহরাঞ্চল প্লাবিত হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ সময় খাঁড়া, ঢালু, উঁচু পাহাড় ও গিরিখাত এলাকায় ভূমিধস অথবা কাদাধস ঘটতে পারে।

পূর্ব আফ্রিকার দেশটিতে বৈরী আবহাওয়ায় আরও অন্তত ১৬৪ জন আহত ও ২ লাখ ১৩ হাজার ৬৩০ জন স্থানচ্যুত হয়েছে। 

সূত্র : রয়টার্স।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা