× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিরগিজস্তানে আইসক্রিম ট্রাকের চাপায় ৩১ শিশু আহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মে ২০২৪ ১১:০৪ এএম

আপডেট : ০৩ মে ২০২৪ ১৩:৪১ পিএম

শিশুদের চাপা দেওয়া আইসক্রিমের মিনি ট্রাক। ছবি : সংগৃহীত

শিশুদের চাপা দেওয়া আইসক্রিমের মিনি ট্রাক। ছবি : সংগৃহীত

কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে একটি উৎসবমুখর অনুষ্ঠান চলাকালে একদল শিক্ষার্থীকে একটি মিনি আইসক্রিমের ট্রাক চাপা দিয়েছে। এতে অন্তত ৩১ শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (২ মে) ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির আঞ্চলিক অভ্যন্তরীণ বিষয়ক অধিদপ্তর

জালাল-আবাদ অঞ্চলের সুজাক জেলায় ‘তরুণ মানস মহাকাব্যিক কথকদের’ একটি প্রতিযোগিতা চলাকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

অনুষ্ঠান চলাকালে একটি মিনি ট্রাক পাহাড় থেকে নেমে একদল শিক্ষার্থীকে চাপা দেয়। শিশুদের জন্য আইসক্রিম নিয়ে আসা হয়েছিল সে গাড়িতে। কিন্তু গাড়িটির চালক গাড়িতে ছিলেন না বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় ৯ থেকে ১৬ বছর বয়সি ৩১ শিশু আহত হয়েছে। যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আরও ১৩ শিশুকে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্রাকচালককে আটক করা হয়েছে। প্রয়োজনীয় সব পরীক্ষানিরীক্ষা করা হয়েছে।

সূত্র : সিনহুয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা