× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেনিয়ায় বাঁধ ভেঙে ১৭ শিশুসহ নিহত ৪২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪ ১৮:১২ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪ ১৮:৩৭ পিএম

সোমবার টানা বৃষ্টির কারণে কেনিয়ার মাই মহিউ শহরের কিজাবে নদীর একটি বাঁধ ভেঙে গেলে হতাহতে ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

সোমবার টানা বৃষ্টির কারণে কেনিয়ার মাই মহিউ শহরের কিজাবে নদীর একটি বাঁধ ভেঙে গেলে হতাহতে ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

কেনিয়ায় টানা বৃষ্টির কারণে একটি বাঁধ ভেঙে অন্তত ৪২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ১৭টি। পূর্ব আফ্রিকার দেশটিতে চলতি মৌসুমে সাম্প্রতিক বন্যায় এ পর্যন্ত অন্তত ১১৮ জন নিহত হয়েছে। 

সোমবার (২৯ এপ্রিল) বাঁধ ভেঙেছে কেনিয়ার মাই মহিউ শহরে। শহরটির পুলিশ জানায়, কিজাবে নদীর একটি বাঁধ ভেঙে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। আমরা ১৭ শিশুসহ মোট ৪২ জনের মরদেহ উদ্ধার করেছি। অনুসন্ধান অব্যাহত রয়েছে। 

স্থানীয় সরকারি এক কর্মকর্তা জানান, অতিবৃষ্টির কারণে জলবিদ্যুৎ প্রকল্পগুলো পানিতে ভরে গেছে। ফলে ভাটি অঞ্চলে অতিরিক্ত পানি ছাড়তে হতে পারে। এতে করে সেখানে বড় ধরনের বন্যা দেখা দিতে পারে। 

কেনিয়ায় এক সপ্তাহের বেশি সময় ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে শনিবার দেশটির সংশ্লিষ্ট বিভাগ জানায়, অতিবৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় তখন পর্যন্ত অন্তত ৭৬ জন নিহত হয়েছে। স্থানচ্যুত হয়েছে ১ লাখ ৩১ হাজারের বেশি। 

এল নিনোর কারণে চলতি মৌসুমে কেনিয়ায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হচ্ছে। এতে দেশটির রাজধানী নাইরুবিসহ সর্বত্র বন্যা শুরু হয়েছে। নাইরুবির আন্তর্জাতিক বিমানবন্দর ইতোমধ্যে প্লাবিত হয়েছে। তবে বর্তমানে বিমানবন্দরটির কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

 সূত্র : গার্ডিয়ান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা