× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাইডেন ২০২৪ সালের নির্বাচনেও লড়তে চান

প্রবা ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২২ ২০:৪৯ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২২ ২০:৫০ পিএম

জো বাইডেন। ৭ নভেম্বর মেরিল্যান্ডে। ছবি: সংগৃহীত

জো বাইডেন। ৭ নভেম্বর মেরিল্যান্ডে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সদ্যসমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি যতটা খারাপ করবে বলে শঙ্কা করা হয়েছিল, ততটা খারাপ করেনি। এ অবস্থায় দেশটির ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনার কথা জানালেন বাইডেন। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে স্ত্রী জিল বাইডেনকে পাশে রেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বাইডেন। আগামী মাসে ৮০-তে পা দিতে যাওয়া বাইডেন এক প্রশ্নের জবাবে বলেন, ‘আবার প্রতিদ্বন্দ্বিতা করাটাই আমাদের উদ্দেশ্য। শেষ পর্যন্ত এটা কিন্তু পারিবাকি সিদ্ধান্ত। পরিবার চায়, আমি আরেকবার নির্বাচন করি। আমাদের এত তাড়া নেই। আগামী বছরের শুরুর দিকে এ বিষয়ে আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

২০২০ সালে ক্ষমতা গ্রহণের পর হোয়াইট হাউসে দুবছর পার করলেন বাইডেন। নিয়ম অনুযায়ী দুবছরের মাথায় গত ৮ নভেম্বর দেশটির মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এমন এক সময়ে এ নির্বাচনটি অনুষ্ঠিত হল, যখন অর্থনৈতিকভাবে চাপে থাকা বাইডেনের রেটিং তলানিতে নেমে এসেছে। এ অবস্থায় বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি ধারণা অনুযায়ী যথারীতি খারাপ করেছে। তবে, যতটা খারাপ করবে বলে পূর্বাভাস করা হয়েছিল, ততটা নয়। 

সর্বশেষ খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টির মধ্যে বাইডেনের পার্টি পেয়েছে ১৯২টি আসন। আর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিক পার্টি পেয়েছে ২১০টি। নিম্নকক্ষের নেতৃত্বের জন্য দরকার ২১৮ আসন। কয়েকটি রাজ্যের ফল আসতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। তবে, বাইডেনের দল নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। 

আর উচ্চকক্ষ সিনেটের ১০০টির মধ্যে ভোট হয়েছে ৩৫টিতে। সর্বশেষ ফলে, সিনেটে উভয় পার্টি একটি করে আসন হারিয়েছে। এখন তাদের উভয়ের আসন সমান, ৪৮টি করে। নিয়ন্ত্রণের জন্য দরকার ৫১টি, যা সব রাজ্যের ফল না আসা পর্যন্ত জানা যাবে না। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রতিনিধি পরিষদে হারলে, নিজেদের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র এজেন্ডা বাস্তবায়ন করতে হিমশিম খাবে বাইডেন প্রশাসন। 

নির্বাচনে রিপাবলিক পার্টি গড়ে ভালো করলেও দলটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থীরা ততটা সুবিধা করতে পারে নাই। নির্বাচনী ফল আসার আগে ট্রাম্প বলেছিলেন, ‘আগামী (চলতি) সপ্তাহে একটি বড় খরব দেব।’ ধারণা করা হয়, ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিক পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থীর পদে ফের লড়াইয়ের ঘোষণা দেবেন তিনি। 

কিন্তু মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডা রাজ্যের গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন রিপাবলিক পার্টির প্রার্থী রন ডিসান্টিস। ট্রাম্পের চক্ষুশূল ডিসান্টিসও নিজ দলের পক্ষ থেকে ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হতে চান। তার যথেষ্ট গ্রহণযোগ্যতাও রয়েছে। 




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা