× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অরুণাচলে বিজেপি নেতা অপহৃত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪ ১৮:১৪ পিএম

অপহৃত বিজেপি নেতা অরুণাচল প্রদেশের একটি গ্রাম পঞ্চায়েত চেয়ারম্যান। ছবি : সংগৃহীত

অপহৃত বিজেপি নেতা অরুণাচল প্রদেশের একটি গ্রাম পঞ্চায়েত চেয়ারম্যান। ছবি : সংগৃহীত

ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণের দুই দিন আগে অরুণাচল প্রদেশে বিজেপির এক নেতাকে অপহরণ করেছে বিচ্ছিন্নতাবাদীরা। বুধবার (১৭ এপ্রিল) ভোর রাত ১টার দিকে বিজেপি নেতার বাড়িতে ঢুকে মাথায় অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায়। অপহৃত বিজেপি নেতা স্থানীয় একটি গ্রাম পঞ্চায়েত চেয়ারম্যান। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রধান নির্বাচনী কর্মকর্তা (সিইও) পবন কুমার সাইন বলেছেন, চোরাগুপ্তা হামলার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা সহ্য করা হবে না। এ ধরণের কার্যক্রমের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (১৯ এপ্রিল ভারতে) লোকসভা নির্বাচনে প্রথম দফা ভোটগ্রহণ শুরু হবে। এ দিন অরুণাচল প্রদেশে লোকসভার দুইটি আসনেও ভোট হবে। ওই দুই আসনে ভোট গ্রহণের পাশাপাশি একই দিন রাজ্যে ৬০ সদস্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণও অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নিয়ম মেনে ভোটের প্রচার-প্রচারণা বন্ধ করা হয়েছে।

প্রদেশের পূর্বের তিন জেলা তিরাপ, চ্যাংল্যাং এবং লংডিং এ নাগা বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয়। তারা অপহরণ, চাঁদাবাজিসহ অন্য অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে।

সূত্র : এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা