× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওমরাহ ভিসার মেয়াদ কমাল সৌদি আরব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪ ১৬:১১ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪ ১৯:৩৬ পিএম

মক্কায় হজ পালনের দৃশ্য। ছবি : সংগৃহীত

মক্কায় হজ পালনের দৃশ্য। ছবি : সংগৃহীত

সৌদি আরব হজ যাত্রীদের স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে। তাই হজ ও ওমরাহ মন্ত্রণালয় রবিবার (১৪ এপ্রিল) বিদেশি হজযাত্রীদের জন্য ওমরাহ ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ প্রকাশ করেছে।

সৌদি গেজেট অনুসারে, ওমরাহ ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ ২৯ জিলকদ থেকে পিছিয়ে ১৫ জিলকদ ঘোষণা করেছে মন্ত্রণালয়টি। অর্থাৎ বিদেশি ওমরাহ যাত্রীদের অবশ্যই ১৫ জিলকদের আগেই দেশ ছাড়তে হবে।

বার্ষিক হজযাত্রার জন্য সারা বিশ্ব থেকে পবিত্র শহর মক্কা ও মদিনায় হজযাত্রীদের আগমন ঘটে। হজযাত্রীদের নির্বিঘ্নে প্রবাহ নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করে। এরই অংশ হিসেবে এ পদক্ষেপটি নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের মতে, ওমরাহ ভিসার বৈধতা জারির তারিখ থেকে তিন মাস পর্যন্ত থাকবে। তবে শর্ত হচ্ছে ভিসার বৈধতা ১৫ জিলকদ এর পরে শেষ হয়ে যাবে।

এটি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় অনুসারে করা হয়েছে।

মন্ত্রণালয় আরও বলেছে, ‘১৫ জিলকদের এ তারিখটি পূর্ব ঘোষিত ২৯ জিলকদের মেয়াদ শেষ হওয়ার তারিখের দুই সপ্তাহ আগে অনুমোদিত হয়েছিল।’ 

সূত্র : জিওনিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা