× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে বন্যায় মৃত ৩৭, নিখোঁজ শত শত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ আগস্ট ২০২২ ১৬:৫৪ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২২ ১৬:৫৯ পিএম

 জ্যাকসন সিটিতে বন্যার স্রোতে খাদে পড়ে যায় একটি স্কুলবাস

জ্যাকসন সিটিতে বন্যার স্রোতে খাদে পড়ে যায় একটি স্কুলবাস

ভারী বৃষ্টিপাতের কারণে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জনের প্রাণহানি হয়েছে। মৃতদের মধ্যে ছয় শিশুও রয়েছে। কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বিশিয়ার বলেন, এখনও শত শত মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। খবর বিবিসির।

বন্যায় এ অঙ্গরাজ্যের অন্তত ১২ হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পাশাপাশি লাখ লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। সোমবার গভর্নর বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও অবকাঠামো মেরামতে লক্ষ লক্ষ ডলারের প্রয়োজন হবে।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে গভর্নর বলেন, ঘরবাড়িগুলো বন্যার বানে ভেসে গেছে। বিদ্যালয়গুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এ বন্যাকে স্মরণকালের সবচেয়ে বড় দুর্যোগ বলে আখ্যা দিয়েছেন গভর্নর।

কর্মকর্তারা জানান, বন্যায় বাস্তুচ্যুতদের রাষ্ট্রীয় পার্ক, গির্জা ও ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। অনেকের প্রায় সবকিছুই হারিয়েছেন। তারা এক কাপড়ে আশ্রয়কেন্দ্রে গেছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন এই বন্যাকে ‘বড় দুর্যোগ’ ঘোষণা দিয়ে স্থানীয় প্রশাসনকে সব ধরনের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন। 

/প্রবা/এইচকে/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা