× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মস্কো মনোনীত খেরসনের উপ-গভর্নর নিহত

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ২১:০২ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২২ ২২:৪০ পিএম

কিরিল স্ট্রিমাসভ। ছবি: সংগৃহীত

কিরিল স্ট্রিমাসভ। ছবি: সংগৃহীত

রাশিয়া অধিকৃত ইউক্রেনের খেরসন অঞ্চলের মস্কো মনোনীত উপগর্ভনর কিরিল স্ট্রিমাসভ গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। অঞ্চলটির গভর্নরের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস এ খবর জানিয়েছে। 

বিবিসি জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে হামলা শুরুর দুমাস পর স্ট্রিমাসভকে নিয়োগ দেয় মস্কো। ৪৫ বছর বয়সি স্ট্রিমাসভ ইউক্রেনের বিভিন্ন অধিকৃত অঞ্চলে নিয়োজিত গভর্নর ও উপগভর্নরদের মধ্যে জনপ্রিয় মুখ।

রাষ্ট্রদ্রোহিতার কারণে স্ট্রিমাসভকে খুঁজছিল ইউক্রেনের পুলিশ। যুদ্ধ শুরুর পর মস্কো নিয়োজিত কিছু কর্মকর্তার ওপর সম্প্রতি হামলা চালিয়েছে ইউক্রেন। শেষ খবর পাওয়া পর্যন্ত স্ট্রিমাসভের গাড়ি দুর্ঘটনার বিষয়টি নিজেরা যাচাই করতে পারেনি বিবিসি। তা ছাড়া ইউক্রেনও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

যুদ্ধ শুরুর পর ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চলের মধ্যে প্রথমে খেরসন নিয়ন্ত্রণে নেয় রাশিয়া। এটি রাশিয়ার দখলে নেওয়া ইউক্রেনের একমাত্র আঞ্চলিক রাজধানী। 

সেপ্টেম্বর থেকে খেরসনে পাল্টা হামলা শুরু করে ইউক্রেন। অঞ্চলটি থেকে অক্টোবরের শেষ থেকে স্থানীয়দের সরিয়ে নিচ্ছে রাশিয়া। ডিনিপ্রো নদী দিয়ে বিভক্ত শহরটির পূর্বতীরের  বেশিরভাগ বাসিন্দাদের ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, যে কোনো সময় এখানে ভয়াবহ যুদ্ধ শুরু হতে পারে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা