× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্লোরিডায় বন্দুকধারীর গুলিতে নিহত ২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ১৭:৪২ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪ ১৯:০১ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে বন্দুক হামলায় একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। অপর এক পুলিশের পায়ে গুলি লেগেছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে বন্দুক হামলায় একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। অপর এক পুলিশের পায়ে গুলি লেগেছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের শহরতলী মিয়ামিতে বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত হয়েছে। দুই নারীসহ আহত হয়েছে আরও সাতজন। শনিবার (৬ এপ্রিল) ভোরে ঘটনাটি ঘটে।

শনিবার ভোরে মিয়ামির সিটিপ্লেস ডোরালের মার্টিনি বারে গ্রাহকদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। তখন এক নিরাপত্তাকর্মী এতে হস্তক্ষেপ করেন। তখন গ্রাহকদের মধ্যে একজন হঠাৎ বন্দুক বের করে নিরাপত্তা কর্মকর্তাকে গুলি করেন। এতে তিনি নিহত হন। 

যার ফলে প্রতিষ্ঠানটির বাকি নিরাপত্তাকর্মীরা বন্দুকধারী ব্যক্তির সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। এতে বন্দুকধারী ব্যক্তি নিহত হয়। এ সময় ডোরাল সিটির এক পুলিশ কর্মকর্তার পায়ে গুলি লাগে। দুজন নারীসহ ছয়জন পথচারী গুলিবিদ্ধ হন। 

এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আহত পথচারীদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহত পুলিশ কর্মকর্তা ও বাকি পাঁচজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

ডোরাল পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ডোরাল পুলিশ ডিপার্টমেন্টের পাশাপাশি মিয়ামি ডেড পুলিশ ডিপার্টমেন্ট ও ফেডারেল ডিপার্টমেন্ট অব ল এনফোর্সমেন্ট গোলাগুলির কারণ অনুসন্ধান করছে।

ডোরাল মেয়র ক্রিস্টি ফ্রাগা সমাজমাধ্যম এক্সের একটি পোস্টে  লিখেছেন, ‘ভোর প্রায় ৪টার দিকে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। আমাদের শুভকামনা ও প্রার্থনা এ ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের সঙ্গে রয়েছে।’

 ধনী দেশগুলোর মধ্যে বন্দুক হামলায় মৃত্যুর হার সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে এখন পর্যন্ত বন্দুক সহিংসতায় ৪ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ৭ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

সূত্র : সিবিএস নিউজ , সিনহুয়া 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা