× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিম্মি চুক্তি

হামাসকে চাপ দিতে মিশর ও কাতারের প্রতি বাইডেনের আহ্বান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪ ১৫:২০ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪ ২১:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তিতে সম্মত হওয়ার জন্য হামাসকে চাপ দিতে মিশর ও কাতারের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (৬ এপ্রিল) জিওনিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, জিম্মি আলোচনার অবস্থা নিয়ে বাইডেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে চিঠি লিখেছেন। সেখানে তিনি তাদের হামাসের কাছ থেকে চুক্তিতে সম্মত হওয়ার ও মেনে চলার প্রতিশ্রুতি আদায়ের আহ্বান জানিয়েছেন।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কায়রোতে তার আলোচকদের হাতে ক্ষমতা দিতে বলেছেন। যাতে করে যত তাড়াতাড়ি সম্ভব একটি চুক্তিতে পৌঁছানো যায়।

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মনে করেন, ফিলিস্তিনিদের মধ্যে যে দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে তা মোকবিলার জন্য গাজায় আরও মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি প্রয়োজন। আর এজন্য যুদ্ধবিরতি অপরিহার্য।

সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, হামাসের হাতে আটক অসুস্থ, বয়স্ক ও আহত জিম্মিদের মুক্তির বিনিময়ে ছয় সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হবে ইসরায়েল ও হামাস।

সূত্র : জিওনিউজ



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা