× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাওয়াহিরিকে হত্যায় খুশি সৌদি আরব

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ০২ আগস্ট ২০২২ ১৪:৪৪ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২২ ১৫:০৪ পিএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আল কায়দা নেতা আয়মান আল জাওয়াহিরিকে হত্যায় খুশি সৌদি আরব। দেশটির ভাষ্য, জাওয়াহিরিকে সন্ত্রাসী মতাদর্শের অন্যতম নেতা হিসেবেই বিবেচনা করে এসেছে তারা।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জাওয়াহিরির হত্যার তথ্য নিশ্চিত করেন। এ খবরকে স্বাগত জানিয়েছে রিয়াদ।  

প্রেসিডেন্ট বাইডেন জানান, আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি গোপন আস্তানায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-সিআইএ রবিবার ড্রোন হামলা চালিয়ে জাওয়াহিরিকে হত্যা করেছে। এরপর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ খবরকে স্বাগত জানাচ্ছে রিয়াদ।  বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব উভয়ের জন্য ভয়ংকর সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে আল কায়দার এই নেতাকে। তাতে বলা হয়েছে, দুই দেশে জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করা অন্যতম ব্যক্তি জাওয়াহিরি। 

২০০১ সালে যুক্তরাষ্ট্রে ভয়ংকর বিমান হামলার অন্যতম শীর্ষ পরিকল্পনকারী হিসেবে বিবেচনা করা হয় জাওয়াহিরিকে। ওই হামলায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়। সে সময় জাওয়াহিরি ছিলেন আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের অন্যতম উপদেষ্টা।  

পাকিস্তানের অ্যাবোটাবাদে ২০১১ সালের ২ আগস্ট যুক্তরাষ্ট্রের কমান্ডো অভিযানে হত্যা করা হয় বিন লাদেনকে। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা এবং ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। ওবামার রানিংমেট বাইডেন প্রেসিডেন্ট হয়ে বিন লাদেনকে হত্যার ১১ বছর পর জাওয়াহিরিকে হত্যার খবর জানালেন বিশ্বকে। বিন লাদেনের  তার উত্তরসূরি হিসেবে আল কায়দার নেতৃত্বে আসেন জাওয়াহিরি।

প্রবা/রাপা


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা