× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় অনাহার-পানিশূন্যতায় শিশুমৃত্যু বেড়ে ৩১

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪ ১৬:৪৪ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪ ২১:৪৯ পিএম

ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশু খাবারের আশায় লাইনে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের গাজায়। ছবি : সংগৃহীত

ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশু খাবারের আশায় লাইনে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের গাজায়। ছবি : সংগৃহীত

গাজায় অনাহার ও পানিশূন্যতায় মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) এ তথ্য জানিয়েছে।

গাজার উত্তরাঞ্চলের হাসপাতালের ওয়ার্ডগুলোতে চিকিৎসাসামগ্রী সরবরাহ অত্যন্ত সীমিত। চিকিৎসকরা তা দিয়েই তীব্র অপুষ্টিতে ভোগা শিশু চিকিৎসা করার চেষ্টা করছেন।

পিআরসিএস ফিলিস্তিনি শিশু দিবসের সম্মানে সমাজমাধ্যম এক্স এ বেশ কয়েকটি পোস্ট প্রকাশ করেছে। প্রকাশিত পোস্টগুলোর একটিতে লেখা হয়েছে, ‘গাজায় এক হাজার শিশু তাদের একটি বা উভয় পা হারিয়েছে।’ অন্য একটি পোস্টে লেখা হয়েছে, ‘গাজায় প্রতি ঘণ্টায় ৪ জন শিশু নিহত হচ্ছে।’ 

ফিলিস্তিনি বন্দি অধিকার গ্রুপ আদ্দামির জানিয়েছে, ‘বর্তমানে ইসরাইলি কারাগারে দুই শতাধিক ফিলিস্তিনি শিশু বন্দি রয়েছে।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে। ইসরায়েল ধারণা করছে, এখনও প্রায় ১৩০ জন হামাসের কাছে জিম্মি আছে।

হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৩ হাজার ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ১৩ হাজার শিশুও আছে। ৮ হাজার ৬৬৩টি শিশুসহ ৭৫ হাজার ৭৫০ জন আহত হয়েছে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা