× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় ত্রাণ প্রবেশে নতুন পথ খোলার ঘোষণা ইসরায়েলের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪ ১৬:২২ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪ ২১:৪৫ পিএম

বেইত হানুন (ইরেজ) সীমান্ত ক্রসিং। ২০২৩ সালের ৫ জুন স্যাটেলাইট থেকে তোলা।  ছবি : সংগৃহীত

বেইত হানুন (ইরেজ) সীমান্ত ক্রসিং। ২০২৩ সালের ৫ জুন স্যাটেলাইট থেকে তোলা। ছবি : সংগৃহীত

উত্তর গাজায় সাময়িকভাবে ত্রাণ প্রবেশ করতে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। শুক্রবার (৫ এপ্রিল) ইসরাইল প্রসঙ্গে মার্কিন নীতিমালা পরিবর্তনের বিষয়ে ওয়াশিংটনের সতর্কতার কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দেয় দেশটি।

নেতানিয়াহুর কার্যালয় জানায়, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা আশদদ বন্দর ও ইরেজ স্থল ক্রসিং দিয়ে সাময়িকভাবে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে। এছাড়া, প্রতিবেশী দেশ জর্ডান থেকে কেরেম শালম ক্রসিংয়ের মাধ্যমে ত্রাণ আসার পরিমাণও বাড়ানো হয়েছে।

গত ছয় মাস গাজায় নিরবচ্ছিন্ন ও সর্বাত্মক হামলা চালিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার মুখে পরেছে ইসরায়েল। এমন কী, সাম্প্রতিক সময়ে দেশটির সবচেয়ে বড় মিত্র ও সমর্থক যুক্তরাষ্ট্রের সুরেও এসেছে পরিবর্তনের ছোঁয়া।

বাইডেন জানান, চলমান পরিস্থিতি পরিবর্তনে ইসরায়েল তাৎক্ষণিকভাবে যেসব পদক্ষেপ নেবে, তার ওপর নির্ভর করবে গাজা প্রসঙ্গে মার্কিন নীতিমালা ভবিষ্যতে কেমন হবে।

চলমান সংঘাতে এবারই প্রথম প্রত্যক্ষভাবে ইসরায়েলের প্রতি সামরিক সমর্থন কমানোর হুমকি দিলেন বাইডেন।

সূত্র : এএফপি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা