× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিস্তিনি নারীদের অন্তর্বাস নিয়ে ইসরায়েলি সেনাদের উল্লাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ১৮:২৪ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৪ ০১:০০ এএম

আরমচেয়ারে শোয়ে হা করে থাকা এক ইসরায়েলি সেনার মুখের ওপর ফিলিস্তিনি নারীর সাদা রঙের একটি অন্তর্বাস ঝুলিয়ে ধরেছে আরেক সেনা। ছবি : সংগৃহীত

আরমচেয়ারে শোয়ে হা করে থাকা এক ইসরায়েলি সেনার মুখের ওপর ফিলিস্তিনি নারীর সাদা রঙের একটি অন্তর্বাস ঝুলিয়ে ধরেছে আরেক সেনা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি নারীদের অন্তর্বাস নিয়ে গাজায় অভিযানে থাকা ইসরায়েলি সেনাদের উল্লাস করতে দেখা গেছে। সম্প্রতি সমাজমাধ্যম এক্স, ইনস্টাগ্রাম ও ইউটিউবে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে। 

ইসরায়েলি সেনাদের এমন উল্লাস আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তা ছাড়া এমন আচরণ ফিলিস্তিনি নারী, সাধারণভাবে যেকোনো নারীর জন্য অত্যন্ত ভয়ংকর ট্রমা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

একটি ভিডিওতে দেখা যায়, এক ইসরায়েলি সেনা এক হাতে বন্দুক নিয়ে আরামচেয়ারে আধশোয়া হয়ে আছে। তার হা করে থাকা মুখের ওপর ফিলিস্তিনি নারীর সাদা রঙের একটি অন্তর্বাস ঝুলিয়ে ধরেছে আরেক সেনা। 

আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি ট্যাংকের ওপরে বসে আছে এক ইসরায়েলি সেনা। তার বুক ও হেলমেটে দোকানে নারীদের জামা প্রদর্শনীতে রাখার কালো রঙের একটি প্লাস্টিকের ম্যানেকুইন জড়ানো। 

এ সেনাকে বলতে শোনা যায়, আমি একজন সুন্দরী স্ত্রী পেয়েছি। গাজায় আমি তার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছি। সে এক দারুণ নারী। 

ভিডিও দুটি ইসরায়েলি সেনারা ধারণ করেছে। তারা এ ধরনের আরও অনেক ভিডিও ধারণ করেছে বলে জানা গেছে। ভিডিও দুটি সমাজমাধ্যম এক্সে পুনরায় পোস্ট করেন ইউনিস তিরাভি নামের এক ফিলিস্তিনি সাংবাদিক। পোস্টে তিনি ইসরায়েলি সেনাদের মূল লিঙ্ক যুক্ত করেছেন। 

সমাজমাধ্যম এক্সে ২৩ ফেব্রুয়ারি পোস্ট করার পর ১ মার্চের মধ্যে ভিডিও দুটি প্রায় ১০ লাখ মানুষ দেখেছে। 

বার্তা সংস্থা রয়টার্স ইনস্টাগ্রাম ও ইউটিউবে পরবর্তীতে এ ধরনের আরও আট ভিডিও শনাক্ত করেছে। 

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রেভিনা সামদাসানি বলেন, ‘এ ধরনের দৃশ্যের পোস্ট ফিলিস্তিনি নারীদের ধ্বংস করছে। সার্বিকভাবে এ ধরনের ভিডিও যেকোনো নারীর জন্য পীড়াদায়ক।’

ইসরায়েল ভিডিওগুলোর বিষয়ে তদন্ত করার কথা জানিয়েছে। 

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা