× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন ব্লিঙ্কেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৪ ১৩:৩৩ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৪ ১৪:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার (২২ মার্চ) ইসরায়েলে এ বৈঠক হবে।

বুধবার (২০ মার্চ) সৌদি আরব সফরের মধ্য দিয়ে আরেকটি মধ্যপ্রাচ্য সফর শুরু করেন ব্লিঙ্কেন। সৌদিতে অন্য কর্মকর্তাদের পাশাপাশি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। পর দিন বৃহস্পতিবার কায়রোয় মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনাই ব্লিঙ্কেনের সফরের মূল বিষয়।

বেনিয়ামিন নেতানিয়াহু ও তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকেও তিনি একই বিষয় নিয়ে আলোচনা করবেন।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা