× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় নিহতের সংখ্যা ৩২ হাজার ছুঁইছুঁই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৪ ১৪:২৩ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৪ ১৫:৪৯ পিএম

ইসরায়েলি হামলায় হাসপাতালে আক্রান্ত ভবন থেকে নির্গত ধোঁয়ায় আকাশ ছেয়ে যাচ্ছে। ২০ মার্চ গাজার আল-শিফা হাসপাতালে। ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় হাসপাতালে আক্রান্ত ভবন থেকে নির্গত ধোঁয়ায় আকাশ ছেয়ে যাচ্ছে। ২০ মার্চ গাজার আল-শিফা হাসপাতালে। ছবি : সংগৃহীত

গাজা সিটির আল-শিফা হাসপাতালের একটি ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে ৯০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে বুধবার (২০ মার্চ) পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩২ হাজার। 

ইসরায়েলের দাবি, আল-শিফা হাসপাতালে তাদের সেনাবাহিনী অভিযান চালিয়ে অন্তত ৯০ জন বন্দুকধারীকে হত্যা করেছে। ৩০০ সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছে। গ্রেপ্তার করেছে আরও ১৬০ জনকে। 

কিন্তু হামাস ইসরায়েলের দাবি অস্বীকার করে নিহতদের সাধারণ ফিলিস্তিনি বলে পাল্টা দাবি করেছে। 

যুদ্ধের আগে গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল ছিল আল শিফা। বর্তমানে ফিলিস্তিনে চালু থাকা কয়েকটি স্বাস্থ্যসেবার সুবিধার মধ্যে এটি একটি। বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আবাসস্থল হিসেবেও এটি ব্যবহৃত হচ্ছে। 

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গত দিনে আমাদের সেনাবাহিনী সন্ত্রাসীদের নির্মূল করেছে। হাসপাতাল এলাকায় অস্ত্র খুঁজে পেয়েছে। অভিযানে আমাদের দুজন সেনাও নিহত হয়েছে।

সোমবার (১৮ মার্চ) ভোরে হাসপাতালে অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী হাসপাতালের ভিতরে অস্ত্র মজুদের ভিডিও প্রকাশ করেছে। সেখানে তারা জানিয়েছে, হাসপাতালটি আবার বন্দুকধারীরা ব্যবহার করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আল-শিফা হাসপাতালে  সেনাবাহিনী ও ট্যাংক সমর্থিত বিশেষ বাহিনী পাঠানো হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে। ইসরায়েল ধারণা করছে, এখনও প্রায় ১৩০ জন হামাসের কাছে জিম্মি আছে।

হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩১ হাজার ৯২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৩ হাজার শিশুও আছে। ৮ হাজার ৬৬৩টি শিশুসহ ৭৪ হাজার ৯৬ জন আহত হয়েছে।

সূত্র : আলজাজিরা, বিবিসি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা