× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেকর্ড ৬২ দশমিক ৩ ডিগ্রি তাপে পুড়ছে ব্রাজিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪ ১২:৫৩ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৪ ১২:৫৮ পিএম

তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে সৈকতে শান্তি খুঁজছে ব্রাজিলের মানুষ। ১৭ মার্চ দেশটির রেকরিও ডস ব্যান্দেরান্টিস সৈকতে। ছবি : সংগৃহীত

তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে সৈকতে শান্তি খুঁজছে ব্রাজিলের মানুষ। ১৭ মার্চ দেশটির রেকরিও ডস ব্যান্দেরান্টিস সৈকতে। ছবি : সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনিরোতে রবিবার (১৭ মার্চ) ‘তাপ সূচক’ ছিল ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ। এতটা তাপের কারণে দেশটির স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। হাজার হাজার মানুষ সৈকতে ভিড় জমিয়েছে। 

তাপ সূচক ও তাপমাত্রা আলাদা বিষয়। তাপমাত্রা কেমন অনুভব হয় তা তাপ সূচকের ভিত্তিতে নির্ধারিত হয়। এক্ষেত্রে আর্দ্রতাও হিসেবে নেওয়া হয়। 

গরমে অতিষ্ঠ হয়ে দক্ষিণ আমেরিকার দেশটির হাজার হাজার নিজেদের ইপানেমা ও কোপাকাবানা সমুদ্রসৈকতে ভিড় জমিয়েছে। তাপজনিত স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে সরকার থেকে নির্দেশনা জারির পর সাধারণ মানুষের মধ্যে সৈকতে যাওয়ার হিড়িক পড়েছে। 

কেন্দ্রীয় রিওর সরকারি কর্মকর্তা রাকেল কোরিয়া বলেন, আগামীতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এটা নিয়ে আমি উদ্বিগ্ন। কারণ বিপুল হারে মানুষ বাড়ছে। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে বন উজাড়। 

ব্রাজিলে গত নভেম্বরে সর্বোচ্চ তাপ সূচক ছিল ৫৯ দশমিক ৭ ডিগ্রি। 

ব্রাজিলে বর্তমানে রিওসহ কয়েকটি অঞ্চলে তাপ বাড়লেও দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী সপ্তাহজুড়ে এটা চলবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা