× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় খেরসনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ১১:১০ এএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২২ ১২:০৭ পিএম

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত কাখোভকা জলবিদ্যুৎ বাঁধ।

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত কাখোভকা জলবিদ্যুৎ বাঁধ।

ইউক্রেনের খেরসন অঞ্চলের রাশিয়ার মনোনিত প্রশাসন বলেছে, ওই শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার কারণে পানি এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম এক বিবৃতিতে জানিয়েছে, খেরসনের প্রশাসন বলেছে, একটি ‘সন্ত্রাসী হামলায়’ অঞ্চলের তিনটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা বলেছে, হামলাটি ইউক্রেন চালিয়েছে। যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ তারা দিতে পারেনি বলে জানিয়েছে আল জাজিরা

টেলিগ্রাম ওই বিবৃতিতে জানিয়েছে, বিভ্রাটগুলি বেরিসলাভ-কাখোভকা হাইওয়েতে ইউক্রেনের সংগঠিত একটি আক্রমণের ফলাফল, যা উচ্চ-ভোল্টেজ পাওয়ার লাইনের তিনটি কংক্রিটের খুঁটিকে ক্ষতিগ্রস্ত করেছে।

ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আক্রমণের কয়েক দিনের মধ্যে খেরসন দখলে নেয় রুশ বাহিনী। তারপর থেকে এই প্রথমবারের মতো সেখানে এমন বিদ্যুৎ বিভ্রাট ঘটল।

গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যে চারটি অঞ্চলকে সংযুক্ত করেছিলেন, খেরসন তার মধ্যে একটি।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা তাস খেরসনের মস্কো-নিযুক্ত গভর্নর ভ্লাদিমির সালদোকে উদ্ধৃত করে বলেছে, দিনের শেষ নাগাদ শহরের বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করার পরিকল্পনা রয়েছে।

বিদ্যুৎ বিশেষজ্ঞরা ‘দ্রুত’ সমস্যাটির সমাধানের জন্য কাজ করছেন। রুশ কর্তৃপক্ষ বলেছে, তারা জনগণকে ‘শান্ত থাকার’ আহ্বান জানিয়েছে।

তাস পৃথকভাবে এই অঞ্চলের জরুরি সেবাগুলোকে উদ্ধৃত করে বলেছে, ২ লাখ ৮০ হাজার যুদ্ধ-পূর্ব জনসংখ্যার খেরসন শহরসহ ১০টি জনবসতি বিদ্যুৎবিহীন ছিল।

রাশিয়ার কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বারবার বেসামরিক লোকদের খেরসন ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছেন। তারা বলেছেন যে, খেরসন শহরের বিরুদ্ধে ইউক্রেন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। 

রুশনিয়ন্ত্রিত খেরসন অঞ্চলের কাখোভকা বাঁধ ইউক্রেনের হামলায় ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছে বলে খবরের পর বিদ্যুৎ বিভ্রাটের খবর আসে।

রাশিয়ার সংবাদ সংস্থাগুলো স্থানীয় জরুরি সেবাগুলোকে উদ্ধৃত করে বলেছে, “আজ (সোমবার) ছয়টি হাইমারস রকেট আঘাত হেনেছে৷ বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করেছে। একটি ক্ষেপণাস্ত্র কাখোভকা বাঁধে আঘাত হানে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা