× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিস্তিনের পশ্চিম তীর

ইসরায়েলের নতুন বসতি পরিকল্পনা নিয়ে বিশ্বে নিন্দার ঝড়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ১৭:৪৭ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৪ ১৮:৩৭ পিএম

পশ্চিম তীরের গিভাত জেইভ শহরে ইসরায়েলের বসতি নির্মাণের দৃশ্য। ছবি : সংগৃহীত

পশ্চিম তীরের গিভাত জেইভ শহরে ইসরায়েলের বসতি নির্মাণের দৃশ্য। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আরও প্রায় ৩ হাজার ৫০০ বসতি নির্মাণের পরিকল্পনার ঘোষণা দিয়েছে ইসরায়েল। অথচ ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলের বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাই বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের এমন পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে। 

বুধবার (৬ মার্চ) ইসরায়েলের বসতি নির্মাণ কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। পশ্চিম তীরের মালে আদুমিম, কেদার ও ইফ্রাতে এসব বসতি নির্মাণ করা হবে। 

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সমাজমাধ্যম এক্সে এক পোস্টে বসতি নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন। স্মোট্রিচ অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি পশ্চিম তীরে বসতি নির্মাণের প্রকল্পও দেখভালো করেন। 

স্মোট্রিচের তথ্যমতে, ২০২৩ সালে পশ্চিম তীর ও ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের অন্য অংশে ১৮ হাজার ৫১৫টি বসতি নির্মাণ করা হয়েছে।

প্রতিবাদ ও নিন্দা 

ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে ফিলিস্তিন কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের সিদ্ধান্ত অন্তহীন সহিংসতাকে উসকে দেবে। আমরা বিশ্ব মহলকে আহ্বান করছি আপনারা ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর দ্রুত নিষেধাজ্ঞা দিন। 

এক বিবৃতিতে হামাস ইসরায়েলের পরিকল্পনাকে অবৈধ ঘোষণা করেছে। এসব বসতি নির্মাণ বন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেছে। 

ইসরায়েলের সিদ্ধান্তকে একতরফা ও অবৈধ ঘোষণা করেছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের পদক্ষেপ শান্তি প্রচেষ্টা ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করবে। 

এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনিদের জন্য আশার খবর দেওয়া বেশি জরুরি। নিজেদের ভূখণ্ডে নিরাপদে তাদের বসবাসের নিশ্চয়তা দেওয়ার প্রয়োজন। ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।  

ইরায়েলের মিত্রদের মধ্যে জার্মানি নতুন বসতি নির্মাণের সমালোচনা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ধরনের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে। 

বুধবারের ঘোষণার পর যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মুখ খোলেনি। তবে সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলের নতুন বসতি স্থাপনের বিরোধিতা করেছেন। নতুন নতুন বসতি স্থাপন ইসরায়েলের নিরাপত্তাকে না বাড়িয়ে কমাবে বলেও মন্তব্য করেছেন তিনি। 

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা