× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের বিরুদ্ধে হ্যালির প্রথম জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ১১:১৪ এএম

আপডেট : ০৪ মার্চ ২০২৪ ১১:২৫ এএম

ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রত্যাশী নিকি হ্যালি। ছবি : সংগৃহীত

ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রত্যাশী নিকি হ্যালি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রবিবার রিপাবলিকান পার্টির প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছেন নিকি হ্যালি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম নারী যিনি কোনো রিপাবলিকান প্রাইমারিতে জয় পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের জন্য দেশটির রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রত্যাশীদের মধ্যে বাছাই পর্ব চলছে। তাদের প্রাইমারি ও ককাসের মতো কিছু গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। নিকি হ্যালি আগের সব প্রাইমারিতে ট্রাম্পের কাছে হেরেছেন। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে এটাই তার প্রথম জয়।

হ্যালি তার নিজ রাজ্য দক্ষিণ ক্যারোলিনায়ও ট্রাম্পের কাছে হেরেছেন। কিন্তু হার মানেননি। লড়ে গেছেন।

ট্রাম্প হ্যালির থেকে অনেকটাই এগিয়ে আছেন। হয়তো নভেম্বরের নির্বাচনে তিনিই জো বাইডেনের মুখোমুখি হবেন।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যালি রবিবারের (৩ মার্চ) প্রাইমারিতে ৬২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। ট্রাম্প পেয়েছেন ৩৩ দশমিক ২ শতাংশ ভোট।

নিকি হ্যালির প্রচারের জাতীয় মুখপাত্র অলিভিয়া পেরেজ-কিউবাস বলেন, ওয়াশিংটন ডিসির ঘনিষ্ঠ রিপাবলিকানরা ট্রাম্প ও তার বিশৃঙ্খলাকে যে প্রত্যাখ্যান করেছেন তা মোটেও অবাক করার বিষয় নয়।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা