× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিয়ার তাঁবু বসতিতে রকেট হামলায় নিহত ৬

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২ ১৫:২৭ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২২ ১৬:০৬ পিএম

‘মারাম ক্যাম্প’ নামে পরিচিত তাঁবু বসতি।

‘মারাম ক্যাম্প’ নামে পরিচিত তাঁবু বসতি।

সিরিয়ার সরকারি বাহিনী দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমের প্রদেশ ইদলিবের একটি তাঁবু বসতিতে রকেট হামলা করেছে বলে জানিয়েছেন যুদ্ধবিরোধী পর্যবেক্ষকরা।

রবিবার (৬ নভেম্বর) ভোরে ওই হামলায় কমপক্ষে ছয়জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আরব নিউজ

‘মারাম ক্যাম্প’ নামে পরিচিত এ তাঁবু বসতি ইদলিবের প্রাদেশিক রাজধানীর উত্তর-পশ্চিমে অবস্থিত।

এ হামলা ২০২০ সালের মার্চে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় জারি করা সর্বশেষ যুদ্ধবিরতির লঙ্ঘন বলেও দাবি করেছেন যুদ্ধবিরোধী পর্যবেক্ষকরা।

গত দুই বছরে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবং বহু মানুষ হতাহত হয়েছে।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি বাহিনী রবিবার (৬ নভেম্বর) ভোরে মারাম ক্যাম্পসহ বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে প্রায় ৩০টি রকেট ছুড়েছে।

এতে ছয়জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। সংস্থাটির রিপোর্টে বলা হয়, নিহতের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন।

যুদ্ধবিরোধী অন্য কর্মীরা জানিয়েছেন, ছয়জন নিহতের ঘটনা সঠিক হলেও আহতের সংখ্যা ১৫-এর চেয়ে বেশি। তাদের দাবি, হামলার ঘটনায় ৩০ জনের বেশি আহত হয়েছেন।

দেশটির সরকারপন্থি রেডিও স্টেশন শাম এফএম বলেছে, সিরিয়ার সরকারি বাহিনী ইদলিবের সবচেয়ে শক্তিশালী জঙ্গিগোষ্ঠী আল কায়েদা সংশ্লিষ্ট হায়াত তাহরির আল-শাম গ্রুপের অবস্থানে হামলা করেছে।

এতে বলা হয়, সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমানও ওই এলাকায় হামলা চালিয়েছে।

২০১১ সালের মার্চে সিরিয়ার সংঘাত শুরুর পর থেকে আজ পর্যন্ত দেশটির কয়েক লাখ মানুষ নিহত হয়েছে।

এ সংঘাতে প্রাক-যুদ্ধ জনসংখ্যার অর্ধেক বাস্তুচ্যুত হয়েছে এবং সিরিয়ার বড় অংশ ধ্বংস হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা