প্রবা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২ ১৪:৪৬ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২২ ১৪:৫১ পিএম
পেনসিলভানিয়ায় গোলাগুলির ঘটনার সময় এ্যাকশনে পুলিশ সদস্যরা।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল পেনসিলভানিয়ায় এক বন্দুকধারীর গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন।
এই ঘটনায় সব মিলিয়ে মৃতের সংখ্যা চার জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে লস এঞ্জেলস টাইমস।
শহরটির লাইকমিং কাউন্টির কর্মকর্তারা বলেন, স্থানীয় সময় শনিবার সকালে জর্ডান টাউনশিপে ওই ঘটনা ঘটে।
বন্দুকধারীর গুলিতে একজন পুরুষ এবং দুইজন নারী নিহত হয়েছেন।
স্টেট পুলিশ বলেছে, পুলিশ ঘটনাস্থলে পৌছানোর পর এক ব্যক্তিকে রাইফেল দিয়ে গুলি চালাতে দেখতে পায়। পুলিশ সদস্যরাও এ সময় গুলি চালালে ওই বন্দুকধারী নিহত হন।
ওই ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা আহত হননি। পুলিশ সান গেজেটকে জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীর সাথে একজন পুরুষ এবং দুই মহিলা নিহত হয়েছে।
তবে, তাৎক্ষণিকভাবে ওই বন্দুকধারী বা নিহতদের সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।