× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ কোরিয়ার জন্মহার আরও কমল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২৩ পিএম

দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা ২১০০ সাল নাগাদ অর্ধেকে নেসমে আসতে পারে।ছবি :সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা ২১০০ সাল নাগাদ অর্ধেকে নেসমে আসতে পারে।ছবি :সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জন্মহার ২০২৩ সালে আরও ৮ শতাংশ কমে শূন্য দশমিক ৭২-এ নেমে এসেছে। বিশ্বে এটাই কোনো দেশের সর্বনিম্ন জন্মহার। বুধবারের (২৮ ফেব্রুয়ারি) এক পরিসংখ্যানে এ তথ্য প্রকাশিত হয়েছে। 

কোনো দেশের জনসংখ্যাকে স্থিতিশীল থাকার জন্য শিশু জন্মহার দুই দশমিক এক হওয়া উচিত। আশঙ্কা করা হচ্ছে, এই ধারা চলতে থাকলে ২১০০ সাল নাগাদ দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা অর্ধেকে নেসমে আসবে।

বিশ্বব্যাপী উন্নত দেশগুলোতে জন্মহার কমছে। কিন্তু দক্ষিণ কোরিয়ার ন্যায় এতো চরম মাত্রায় কমছে না।

দক্ষিণ কোরিয়ায় আগামী ৫০ বছরে কর্মক্ষম জনগণের সংখ্যা বর্তমানের অর্ধেক হবে। ফলে দেশটিতে বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনী বা সেবায় যোগ দেওয়া তরুণের পরিমাণ ৫৮ শতাংশ কমে আসবে। একই সময়ে দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেকের বয়স ৬৫ বছরের ওপরে হবে। 

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা