× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদদলনের ঘটনার বিচার দাবিতে সিউলে ব্যাপক বিক্ষোভ

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২ ১৩:৫৫ পিএম

বিক্ষোভের সময় মোমবাতি হাতে বিক্ষুব্ধ জনতার একাংশ।

বিক্ষোভের সময় মোমবাতি হাতে বিক্ষুব্ধ জনতার একাংশ।

দক্ষিণ কোরিয়ার ইতাওয়ানে হ্যালোউইন উৎসবের সময় পদদলনে দেড় শতাধিক নিহতের ঘটনার বিচার দাবি করে প্রজ্জলিত মোমবাতি হাতে সিউলজুড়ে শনিবার (৫ নভেম্বর) বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। 

বিক্ষোভের সময় তারা সরকারের তিরস্কার করে বলে জানিয়েছে বিবিসি

এক দশকের মধ্যে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় ট্র্যাজেডির জন্য সেখানকার জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে বলে জানা গেছে। 

গত ২৯ অক্টোবর ইতাওয়ানের নাইট লাইফ জেলায় হ্যালোউইন উৎসবের সময় মারাত্মক ভিড়ে ১৫৬ জনের মৃত্যু হয়েছিল, যার বেশিরভাগই বয়সে তরুণ। ওই দুর্ঘটনায় আহত হয়েছিল ১৯৬ জন।

ওই দুর্ঘটনায় এরই মধ্যে দেশটির পুলিশ প্রধান ক্ষমা চেয়েছেন এবং প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ভবিষ্যতে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

কিন্তু ন্যায়বিচারের জন্য জনসাধারণের তৃষ্ণা মেটাতে ওই প্রতিশ্রুতি যথেষ্ট হয়নি। অনেকেই বিশ্বাস করেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তরুণদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। 

সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সিউলের সিটি হলের কাছে। সেখানে হাজার হাজার বিক্ষোভকারীকে থামাতে একটি প্রধান সড়কের দুটি লেন করে দেওয়া হয়। 

বিক্ষোভকারীদের অনেকে এ সময় কালো প্রতিবাদের চিহ্ন বহন করে সরকারের পদত্যাগ দাবি করেন।

বিক্ষোভ মঞ্চে বক্তারা বৌদ্ধ ভিক্ষুদের শোকগীত পরিবেশন করে এবং প্রার্থনা সভা করেন।

বিক্ষোভ মঞ্চে একজন বক্তা বলেন, ‘সরকারের স্পষ্ট দায়িত্ব রয়েছে। সরকার প্রয়োজনীয় ভূমিকা পালন না করায় ঘটনাটি ঘটেছে।’

বিক্ষোভের সময় জনতা ‘পদত্যাগ করুক ইউন সুক-ইওলের সরকার! পদত্যাগ করুক ইউন সুক-ইওলের সরকার’ বলে মোমবাতি হাতে প্ল্যাকার্ড নেড়ে স্লোগান দেয়।

আগের দিন ইতাওয়ানে বিভিন্ন রাজনৈতিক দলের ২০০ জন যুব কর্মী পদদলনের স্থানের কাছে জড়ো হয়েছিল।

তারা গলির দিকে মুখ করে এক মিনিট নীরবতা পালন করার পর মাথা নত করে নিঃশব্দে ইতাওয়ানের ব্যস্ত প্রধান রাস্তার দিকে যাত্রা করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা