× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোমালিয়ায় সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের কাছে আত্মঘাতী হামলা

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২ ১৩:২৬ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২২ ১৩:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সোমালিয়ায় একটি সামরিক প্রশিক্ষণ শিবিরের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সনা। এতে আহত হয়েছেন আরও ১১ জন।

আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৫ নভেম্বর) সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ওই হামলা চালানো হয়। হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব।

সোমালি ন্যাশনাল আর্মি চিফ ওডোয়া ইউসুফ রাগেহকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা সনা এক টুইটার পোস্টে হামলার তথ্য প্রকাশ করে।

এতে বলা হয়, সামরিক প্রশিক্ষণ শিবিরের প্রবেশপথেই ওই হামলা চালানো হয়। তবে রাগেহ বলেন, আত্মঘাতী বোমা বহনকারী ওই হামলাকারীকে তার নির্দিষ্ট লক্ষে পৌঁছাতে দেওয়া হয়নি।

এর আগে শনিবার আরেক সামরিক কর্মকর্তা আদান ইয়ারে এএফপি বার্তা সংস্থাকে জানান, আক্রমণকারীর লক্ষ্য ছিল জেরো ন্যাকন্যাক প্রশিক্ষণ ক্যাম্পে থাকা নতুন নিয়োগপ্রাপ্ত সেনারা।

তিনি বলেন, হামলার কারণে বেসামরিক ও নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে কিছু হতাহতের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে আসতে দেখা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা