× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের করোনা আক্রান্ত প্রেসিডেন্ট বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২২ ১৫:২৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

কয়েকদিনের মাথায় আবারও করোনা আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এবারে তার কারণ হিসেবে বলা হচ্ছে ওষুধের প্রতিক্রিয়ায় তিনি করোনা আক্রান্ত হয়েছেন। খবর বিবিসির।

স্থানীয় সময় গতকাল শনিবার নমুনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে তার। এর আগে গত ২১ জুলাই করোনার মৃদু লক্ষ্মণ দেখা দিলে নমুনা পরীক্ষা করান তিনি। সে পরীক্ষায়ও তার রিপোর্ট পজিটিভ আসে।

তবে বাইডেন জানিয়েছেন, এবার তার করোনার কোনো লক্ষ্মণ দেখা না দিলেও সবার সুরক্ষার কথা বিবেচনা করে কিছুদিন আইসোলেশনে থাকবেন তিনি।

প্রেসিডেন্টের শারীরিক অবস্থা বর্ণনা করে তার চিকিৎসক ড. কেভিন ও’কনর জানান, করোনা আক্রান্ত সময়ে বাইডেন প্যাক্সলোভিড ওষুধ সেবন করেন। যা খাওয়ার পর কয়েকজনের শরীরে পুনরায় করোনা সংক্রমিত হয়। আপাতত তার নতুনভাবে চিকিৎসার প্রয়োজন নেই। তবে বাইডেনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা