× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের হরিয়ানায় কৃষক-পুলিশ সংঘর্ষ, মাথায় আঘাত পেয়ে যুবকের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২৪ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০২ পিএম

পঞ্জাব-হরিয়ানার খনৌরি সীমানা এলাকায় কৃষকদের ওপর চড়াও হয় পুলিশ। ছবি : সংগৃহীত

পঞ্জাব-হরিয়ানার খনৌরি সীমানা এলাকায় কৃষকদের ওপর চড়াও হয় পুলিশ। ছবি : সংগৃহীত

ভারতের হরিয়ানায় চলমান আন্দোলনে কৃষক-পুলিশ সংঘর্ষে ২১ বছর বয়সি একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রায় ১৪ হাজার কৃষক কেন্দ্রের কাছে দাবিদাওয়া পৌঁছে দিতে ‘দিল্লি চলো’ যাত্রা শুরুর পর পঞ্জাব-হরিয়ানার খনৌরি সীমানা পেরোনোর চেষ্টার সময় ওই সংঘর্ষ বাধে। 

কৃষকদের অভিযোগ, বুধবার ওই যুবক কুষক পুলিশের ছো়ড়া কাঁদানে গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির সময় চোট পান তিনি। তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। কৃষকনেতা বলদেব সিংহ সিরসা জানান, নিহত যুবকের নাম শুভকরণ সিংহ।

হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ৩টা দিকে হরিয়ানা পুলিশ সামাজিকমাধ্যম এক্সে  পোস্ট করে লেখে, কৃষক মৃত্যুর খবর নিছক একটি গুজব। দাতা সিং-খানৌরি সীমানায় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে দুজন পুলিশকর্মী এবং একজন বিক্ষোভকারী আহত হয়েছেন। তারা সবাই চিকিৎসাধীন। যদিও হাসপাতাল সূত্রে জানা গেছে, পুলিশ সেই টুইট করার পর মৃত্যু হয়েছে ওই যুবক কৃষকের। কৃষক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে খনৌরি সীমানায় আন্দোলনের তেজ আরও বাড়িয়েছেন বিক্ষোভকারী কৃষকেরা।

গত ১৩ ফেব্রুয়ারি কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান শুরু হয়। কৃষক নেতাদের দাবি, কৃষক আন্দোলনে এটিই প্রথম মৃ্ত্যু। 

ভারতের পটিয়ালার রাজিন্দ্র হাসপাতালের সুপারিনটেনডেন্ট এইচএস রেখি জানান, ‘খনৌরি সীমান্ত থেকে তিনজনকে হাসপাতাল নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে এক জনের মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থা স্থিতিশীল।’

নিজেদের দাবিদাওয়া কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে বুধবার থেকে নতুন করে ‘দিল্লি চলো’ যাত্রা শুরু করেছে কৃষকেরা।  আজ সকালে প্রায় ১৪ হাজার কৃষক খনৌরি সীমানা পেরোনোর চেষ্টা করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। বিক্ষোভকারীদের ঠেকাতে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। নামানো হয় আধা সামরিক বাহিনী। সেই সংঘর্ষের সময়ই চোট পাওয়ার কারণে ওই কৃষকের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা