× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন করে প্রেমে পড়েছেন পুতিন!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৫ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৩ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও একাতেরিনা মিজুলিনা সম্প্রতি ঘনিষ্ঠ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ছবি : সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও একাতেরিনা মিজুলিনা সম্প্রতি ঘনিষ্ঠ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ছবি : সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে প্রেমে পড়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। রুশ প্রেসিডেন্ট এবার যে নারীর প্রেমে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে তার নাম একাতেরিনা মিজুলিনা। তাদের মধ্যে সম্প্রতি ঘনিষ্ঠতা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  

২০১৪ সালে পুতিন তার স্ত্রী লুদমিলার সঙ্গে তাদের ৩০ বছরের বৈবাহিক জীবনের ইতি টানেন। এরপর অলিম্পিক জিমন্যাস্ট অ্যালিনা কাবায়েভার সঙ্গে প্রেম করেন পুতিন। ধারণা করা হয়, তাদের তিনটি সন্তান আছে। 

কিন্তু এবার শুনা যাচ্ছে পুতিন তার চেয়ে ৩২ বছরের ছোট বার্বি চেহারার একাতেরিনার প্রেমে পড়েছেন। নিউইয়র্ক পোস্টের তথ্যমতে, ৩৯ বছরের একাতেরিনা মিজুলিনা শিল্পকলা বিষয়ক পণ্ডিত। তবে তিনি সম্প্রতি ক্রেমলিনপন্থি সেফ ইন্টারনেট লীগের সঙ্গে যুক্ত হয়েছে। বর্তমানে লিগটির প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি। 

এ প্রতিষ্ঠানে একাতেরিনার মূল কাজ রাশিয়া এবং দেশটির প্রেসিডেন্টের সমালোচনা বন্ধ করতে কাজ করা। বিশেষ করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ সংক্রান্ত সমালোচনাগুলো বন্ধ করা। 

একাতেরিনার পুতিনপন্থি এবং ইউক্রেনবিরোধী ৬৯ বছর বয়সি রুশ সিনেটর এলেনা মিজুলিনার মেয়ে। 

রাশিয়ান মানবাধিকার কর্মী ওলগা রোমানোভা ইউক্রেনের চ্যানেল২৪-কে বলেন, ‘পুতিনের রুচির সঙ্গে কাতিয়া মিজুলিনা সম্পূর্ণরূপে মিলে গেছে। বার্বি ধরনের সঙ্গে পুতিনকে সব সময়ই ভালো মানায়।’ 

ইউক্রেনের একাধিক গণমাধ্যম এবং রুশ টেলিগ্রাম চ্যানেলগুলো পুতিন এবং মিজুলিয়াকে নিয়ে পোস্ট করেছে। তারা দাবি করছে সম্প্রতি তারা একে অপরের ঘনিষ্ঠ হয়েছে। তবে এ সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। 

২০১৭ সালে সেফ ইন্টারনেট লিগে যুক্ত হওয়ার আগে একাতেরিনা চীন সফররত রুশ প্রতিনিধিদের অনুবাদক হিসেবে কাজ করেছেন। 

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা