প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩২ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২৩ পিএম
ঢাকা থেকে রিয়াদ অভিমুখী সৌদি এয়ারলাইনসের একটি বিমান ভারতে জরুরি অবতরণ করার অনুমতি না পেয়ে পাকিস্তানে অবতরণ করেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) জিও নিউজ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এদিন রাত ৩টা ৫৭ মিনিটের দিকে উড়োজাহাজটি ঢাকা থেকে রওনা দেয়। ভারতের আকশসীমায় প্রবেশের পর ৪৪ বছর বয়সি এক বাংলাদেশি যাত্রী আবু তাহিরের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি উচ্চরক্তচাপ ও বমি করতে শুরু করেন।
এ অবস্থায় জরুরি অবতরণের জন্য পাইলট উড়োজাহাজটি মুম্বাই বিমানবন্দরে নামার অনুমতি চান। কিন্তু এই সময়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলার অনুমতি দেয়নি। পরে পাইলট করাচি এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে অনুমতি চেয়ে যোগাযোগ করে। অনুমতি পাওয়ার পর সকাল ৭টা ২৮ মিনিটের দিকে উড়োজাহাজটি জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
উড়োজাহাজটি সেখানে অবতরণের পর পরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চিকিৎসক দল ওই যাত্রীকে জরুরিসেবা দেয়।