× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগানিস্তানে তুষারপাত-ভূমিধসে নিহত ২৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৩ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪২ পিএম

আফগানিস্তান জলবায়ু পরিবর্তনে বিশ্বে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। ছবি : সংগৃহীত

আফগানিস্তান জলবায়ু পরিবর্তনে বিশ্বে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে ভারী তুষারপাতের কারণে ভূমিধসের ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও আটজন। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে কয়েক দিনে হতাহতের এ ঘটনা ঘটেছে। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যমে এক ভিডিও বার্তায় আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সায়েক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

সায়েক জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত নুরিস্তান প্রদেশের বেশিরভাগই পাহাড়ি বন দ্বারা আচ্ছাদিত। এটি হিন্দুকুশ পর্বতশ্রেণীর দক্ষিণ প্রান্তে অবস্থিত। প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, বরফের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

প্রদেশের গণপূর্ত বিভাগের প্রধান মোহাম্মদ নবী আদেল বলেন, মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে নুরিস্তান শহরে হেলিকপ্টারও অবতরণ করতে পারছে না। প্রদেশের প্রধান সড়কটি বরফের কারণে ঢাকা পড়েছে। ফলে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।

আফগানিস্তান জলবায়ু পরিবর্তনে বিশ্বে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। ইতোমধ্যেই টানা তিন বছর ধরে দেশটি খরার কারণে প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করে যাচ্ছে।

সূত্র : এএফপি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা