× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুজরাট নির্বাচন থেকে সরে দাঁড়াতে কেজরিওয়ালকে প্রস্তাব করেছিল বিজেপি

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২ ১৫:০৫ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২২ ১৬:০৩ পিএম

অরবিন্দ কেজরিওয়াল। ছবি: সংগৃহীত

অরবিন্দ কেজরিওয়াল। ছবি: সংগৃহীত

ভারতে প্রতিপক্ষের এমপিদের কিনে নেওয়া সম্প্রতি যেন মহামারিতে পরিণত হয়েছে। গোয়া, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রসহ দেশটির নানা রাজ্যে কয়েক বছরে এ ধরনের ঘটনা চোখে পড়েছে। প্রায় সব ক্ষেত্রে শাসক দল বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছে ভোক্তভুগী দল। এবার বিজেপির বিরুদ্ধে প্রায় একই ধরনের অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।  

অরবিন্দ কেজরিওয়াল শনিবার (৫ নভেম্বর) ভারতের গণমাধ্যম এনডিটিভিকে বলেছেন, গুজরাটের আসন্ন বিধানসভা নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিজেপি আমাকে প্রস্তাব করেছিল। এতে রাজি হলে তারা আমার দলের দিল্লির বিধানসভার সদস্য মনীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে কেন্দ্রীয় দুর্নীতি তদন্ত সংস্থার চলমান অনুসন্ধান বন্ধের আশ্বাস দিয়েছিল।

আম আদমি পার্টির (আপ) প্রধান কেজরিওয়াল আরও অভিযোগ করেন, বিজেপি এর আগে মনীশ সিসোদিয়ার কাছে প্রস্তাব পাঠিয়েছিল, তিনি আম আদমি পার্টি ত্যাগ করলে তাকে দিল্লির মুখ্যমন্ত্রী বানানো হবে। এবার তার সরাসরি আমাকে প্রস্তাব করল।

কার মাধ্যমে এ প্রস্তাব করা হয়েছিল, এমন প্রশ্নের জবাবে কেজরিওয়াল বলেন, আমার এক ঘনিষ্ঠ ব্যক্তির মাধ্যমে প্রাস্তাব করা হয়েছিল, তার নাম আমি কীভাবে প্রকাশ করি। ব্যাপার হচ্ছে যে, বিজেপি বিভিন্ন হাত ঘুরি এ ধরনের প্রস্তাব আপনার কাছে পৌঁছাবে।

প্রসঙ্গত, মনীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন দুজনই কেজরিওয়ালের আম আদমি পার্টির দিল্লি বিধানসভার সদস্য। মনীশ সিসোদিয়া বর্তমানে দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

আপের এই দুই বিধানসভা সদস্যের বিরুদ্ধে অর্থ লুটপাটসহ নান অনিয়মের অনেকগুলো অভিযোগে খতিয়ে দেখছে ভারতের অর্থনীতি বিষয়ক দুর্নীতি তদন্ত সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টোরেটসহ (ইডি) দুর্নীতি দমন বিষয়ক নানা প্রতিষ্ঠান।

এদিকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য গুজরাটের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১ ও ৫ ডিসেম্বরর। ফল গণনা ও ঘোষণা ৮ ডিসেম্বর। রাজ্যটির বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপির। কিন্তু আসন্ন নির্বাচনে সেখানে আপ বিজেপিকে টেক্কা দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাজটির মুখ্যমন্ত্রীর জন্য এক সময়ের জনপ্রিয় টিভি উপস্থাপক যীশুদান গাধভীকে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে আপ।


 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা