× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালোবাসা দিবসে বাগদান সারলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২৬ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৯ পিএম

অ্যান্থনি অ্যালবানিজ (বাঁয়ে) ও জোডি হেইডেন। ছবি: সংগৃহীত

অ্যান্থনি অ্যালবানিজ (বাঁয়ে) ও জোডি হেইডেন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বাগদান সেরেছেন। এদিন চার বছরের পার্টনার জোডি হেইডেনকে বিশেষভাবে নকশা করা একটি আংটি পরিয়ে দিয়েছেন অ্যালবানিজ। 

বুধবার ভালোবাসা দিবসে ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে হেইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রপোজ করেন এবং আংটি পরিয়ে দেন অ্যালবানিজ। 

পরবর্তীতে সমাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বাগদানের একটি সেলফি পোস্ট করেছেন অ্যালবানিজ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ সে হ্যাঁ বলেছে।’

একটি যৌথ বিবৃতিতে তারা বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের বাকি জীবনটা একসঙ্গে অতিবাহিত করতে যাচ্ছি। আমরা খুব ভাগ্যবান একে অপরকে পেয়েছি। 

নিউজিল্যান্ডের নেতা ক্রিস্টোফার লাক্সন এবং টিভি প্রধান নাইজেলা লসনসহ তাদের অন্য সহকর্মীরা তাদের অভিনন্দন জানিয়েছেন। 

পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং লিখেছেন, ‘ভালোবাসা একটি সুন্দর জিনিস। আপনাদের দুজনের জন্যই আমি খুব খুশি!’ 

নিউ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার কারমেল টেবুটের সঙ্গে অ্যালবানিজের বিয়ের ১৯ বছর পর ২০১৯ এ বিচ্ছেদ হয়। তাদের ২৩ বছরের একটি ছেলে আছে। তার নাম নাথান আলবানিজ । 

এর পরের বছর ২০২০ সালে ৬০ বছরের অ্যালবানিজ এবং ৪৫ বছরের হেইডেনের ম্যালবোর্নে একটি বাণিজ্যিক ডিনারে দেখা হয়। এর এক বছর পরে তারা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন। 

জোডি হেইডেন আর্থিক সেবা শিল্পে কাজ করতেন। সম্পর্কের প্রথম দিনগুলোতে তারা বিষয়টি গোপন রেখেছিলেন। 

২০২২ সালে নির্বাচনী প্রচারণায় অ্যালবানিজের সঙ্গে যোগ দেন হেইডেন। প্রধানমন্ত্রী হিসেবে অ্যালবানিজের বিদেশ সফরেও তার সঙ্গী হন হেইডেন। 

সূত্র : বিবিসি 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা