× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিপাইনে ভূমিধসে নিহত বেড়ে ৫৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৩ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৮ পিএম

ভূমিধস কবলিত গ্রামে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ছবি : সংগৃহীত

ভূমিধস কবলিত গ্রামে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ছবি : সংগৃহীত

ফিলিপাইনে একটি স্বর্ণ খনির গ্রামে ভূমিধসে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৫৪। এখনও ৬৩ জন নিখোঁজ রয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দক্ষিণ ফিলিপাইনের দাভাও দে ওরো প্রদেশের মাসারার একটি স্বর্ণ খনি গ্রামে ভূমিধসের এ ঘটনা ঘটে। কয়েক সপ্তাহ টানা বৃষ্টির পর এ দুর্ঘটনা ঘটেছে।

ভূমিধসের পরপরই উদ্ধার কাজ শুরু হয়। প্রাথমিকভাবে ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত হয় অন্তত ৩২ জন। 

নিখোঁজদের মধ্যে গ্রামবাসীর পাশাপাশি সোনার খনির শ্রমিকরাও রয়েছেন। তারা দুটি বাসে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই এই ভূমিধসের কবলে পড়েন তারা।   

দাভাও দে ওরো প্রদেশের কর্মকর্তা অ্যাডওয়ার্ড ম্যাকাপিলি বলেন, ৩০০ এর বেশি মানুষ উদ্ধার কাজ করছেন। কিন্তু ভারী বৃষ্টিপাত, ঘন কাদা এবং আবারও ভূমিধসের আশঙ্কার জন্য উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। 

তিনি আরও বলেন, রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উদ্ধারকাজ আবারও শুরু হয়েছে। এখন আর কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। কিন্তু তারপরও তারা উদ্ধারকাজ চালিয়ে যাবেন। উদ্ধারকারী দল তাদের সর্বোচ্চটা দিচ্ছে। 

ভূমিধসের তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে একটি তিন বছরের মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা একে একটি বিস্ময়কর ঘটনা হিসেবে অবহিত করেছেন।  

ভূমিধস কবলিত এলাকা থেকে ১ হাজার ১০০ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।  

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা