× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমরানের সমর্থনে জিতে নওয়াজের দলে যোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪২ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩৫ পিএম

পিএমএল-এন সিনিয়র সহসভাপতি মরিয়ম নওয়াজের পাশে ওয়াসিম কাদির। ছবি : সংগৃহীত

পিএমএল-এন সিনিয়র সহসভাপতি মরিয়ম নওয়াজের পাশে ওয়াসিম কাদির। ছবি : সংগৃহীত

ভোটে জিতেই পল্টি মেরেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী ওয়াসিম কাদির। 

লাহরের ১২১ সংসদীয় আসন থেকে জয়ী ওয়াসিম কাদরি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) যোগ দিয়েছেন। এর পর পরই তাকে বলতে শোনা গেছে, ঘরে ফিরেছেন তিনি। 

রবিবার (১১ ফেব্রুয়ারি) পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পিএমএল-এন পার্টির সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, দলটির সিনিয়র সহসভাপতি মরিয়ম নওয়াজের পাশে ওয়াসিম কাদির দাঁড়িয়ে আছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘আমি আমার ঘরে ফিরে এসেছি।’ 

ইমরান খানের দল প্রাথমিকভাবে কাদিরকে পিটিআই-সমর্থিত প্রার্থী হিসেবে উল্লেখ করে যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে। পরে পোস্টটি মুছে দেওয়া হয়। ওয়াসিম কাদিরকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখ করে আরেকটি করে পিটিআই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা