× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পশুখাদ্য খেতে বাধ্য হচ্ছে গাজার বাসিন্দারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৮ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০৮ পিএম

গাজার উত্তরাঞ্চলের চরম অপুষ্টির শিকার শিশুর সংখ্যা ১৫ শতাংশ ছাড়িয়েছে। ছবি : সংগৃহীত

গাজার উত্তরাঞ্চলের চরম অপুষ্টির শিকার শিশুর সংখ্যা ১৫ শতাংশ ছাড়িয়েছে। ছবি : সংগৃহীত

গাজায় খাদ্যের অভাব চরম আকার ধারণ করেছে। খাদ্যের অভাবে অবরুদ্ধ উপত্যকাটির মানুষ গবাদিপশু ও পাখির খাবার খেতে বাধ্য হচ্ছে। গাজার উত্তরাঞ্চল ঘুরে করা বিবিসির এক প্রতিবেদনে এ নির্মম কাহিনী উঠে এসেছে। 

বিবিসি জানায়, যুদ্ধ শুরুর পর থেকে ত্রাণবাহী গাড়ি ঢোকায় কড়াকড়ি আরোপ করে ইসরায়েল। সম্প্রতি কড়াকড়ি উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। ফলে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির মানুষদের প্রায় না খেয়ে থাকতে হচ্ছে। কিন্তু বাঁচার তাগিদে অনেকে পশুখাদ্য পিষে ময়দা করে খাচ্ছে। কিন্তু ত্রাণবাহী গাড়ি ঢুকতে না পারায় পশুখাদ্যেও টান পড়েছে।  

গাজার উত্তরাঞ্চলের চরম অপুষ্টির শিকার শিশুর সংখ্যা ১৫ শতাংশ ছাড়িয়েছে। এটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ।   

জাতিসংঘের মানবিক কার্যক্রম সমন্বয় সংস্থা (ওচা) বলেছে, যেসব ত্রাণ পাওয়া গেছে গত মাসে তার অর্ধেকের বেশি উত্তর গাজায় ঢুকতে দেওয়া হয়নি। কীভাবে এবং কেথায় ত্রাণ সরবরাহ করা হচ্ছে তাতেও ইসরায়েলের বাহিনী ক্রমেই হস্তক্ষেপ বাড়াচ্ছে। ফলে উত্তরাঞ্চলের প্রায় ৩ লাখ ফিলিস্তিনি সহায়তা থেকে বড় রকমের বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় সেখানে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

গাজায় বিদেশি ত্রাণ কার্যক্রম দেখাশোনা করছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের বেসামরিক কার্যক্রমের সমন্বয় সংস্থা কোগ্যাট। সংস্থাটির এক মুখপাত্র গত মাসে জানিয়েছেন, গাজায় কেউ অনাহারে নেই। গাজায় ত্রাণ প্রবেশে তারা কোনো বাধা দিচ্ছে না। 

গাজার বাসিন্দা ও চিকিৎসা বিষয়ক ত্রাণকর্মী মাহমুদ শালাবি বলেছেন, মানুষ পশুখাদ্যের দানা পিষে ময়দা তৈরি করেছে। কিন্তু তাও এখন ফুরিয়ে আসছে। বাজারে তা পাওয়া যাচ্ছে না। বর্তমানে তা গাজা সিটি এবং গাজার উত্তরে পাওয়া যাচ্ছে না। 

এ ত্রাণকর্মী আরও বলেন, টিনজাত খাবারের মজুদও উধাও হয়ে যাচ্ছে। নভেম্বরে যুদ্ধবিরতির সময় ছয়-সাত দিনে তারা যা পেয়েছিল তা দিয়েই এতদিন চলছিল। গাজার উত্তরাঞ্চলে দেওয়া ত্রাণের অনুমতি শেষ হয়ে গেছে। বর্তমানে গাজার মানুষ শুধু ভাতই খাচ্ছে। 

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) চলতি সপ্তাহে জানিয়েছে, উত্তরে সর্বশেষ পাঁচটির মধ্যে চারটি ত্রাণ বহরই আটকে দিয়েছে ইসরায়েল বাহিনী। এর অর্থ দাঁড়াচ্ছে, গাজা সিটিতে ত্রাণ সরবরাহে দুই সপ্তাহের গ্যাপ তৈরি হবে। 

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা