× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বায়ুদূষণের কারণে দিল্লির প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২ ১২:৫৯ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২২ ১৩:১০ পিএম

প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ।

প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ।

ভারতের দিল্লির প্রাথমিক বিদ্যালয়গুলো শনিবার (৫ নভেম্বর) থেকে বন্ধ থাকবে বলে জানিয়েছে এনডিটিভি। শহরের বায়ুদূষণের কারণে শুক্রবার (৪ নভেম্বর) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘোষণা দিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, সাফার বা সিস্টেম অব এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে দিল্লির বায়ু গুণমান সূচকে শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো ‘গুরুতর’ বিভাগে রয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে একটি সংবাদ সম্মেলনে বক্তব্যে কেজরিওয়াল বলেন, আগামীকাল (শনিবার) থেকে দিল্লির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে এবং শহরের বায়ুর মান উন্নত না হওয়া পর্যন্ত পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাসের বাইরের কার্যক্রম সীমিত রাখবে।

তিনি বলেন, ‘আমরা স্কুলে পঞ্চম-অষ্টম শ্রণির শিক্ষার্থীদের জন্য বহিরাঙ্গন ক্রীড়া কার্যক্রম বন্ধ করছি।’

বার্তা সংস্থা পিটিআই-এর উদ্ধৃতি অনুসারে কেজরিওয়াল বলেছেন, ‘এটি রাজনীতির সময় নয়, বরং সমস্যার সমাধান খুঁজে বের করার সময়। কেজরিওয়াল বা পাঞ্জাব সরকারকে দোষারোপ করা কোনো কাজে আসবে না।’

অফিসিয়াল তথ্য প্রকাশ জানাচ্ছে, পাঞ্জাবের খড় পোড়ানো বায়ুদূষণে ৩৪ শতাংশ অবদান রেখেছে।

কেজরিওয়াল বলেন, ‘যেহেতু পাঞ্জাবে আমাদের সরকার আছে তাই আমরা খড় পোড়ানোর জন্য দায়ী। আমরা সেখানে সরকার গঠন করেছি মাত্র ছয় মাস হয়েছে এবং সেখানে কিছু সমস্যা রয়েছে যা সমাধান করা হচ্ছে। আমরা সমাধান খুঁজছি। সমস্যাটি সমাধানের জন্য আমাদের এক বছরের সময় দিন।’

কেজরিওয়ালের মন্তব্যের সঙ্গে একমত পোষণ করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, বাম্পার ধান কাটার ফলে খড় পোড়ানো বেড়েছে। তবে জ্বালানি কমাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন তিনি।

মান বলেন, ‘আমরা পঞ্চায়েতগুলোর খড় পোড়ানো বন্ধ করার জন্য রেজুলেশন পাস করেছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আগামী বছরের নভেম্বরের মধ্যে খড় পোড়ানো কম হবে।’

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই শুক্রবার বেলা ১টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা