× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১ লাখ ডলারে বিক্রি হল হিটলারের ঘড়ি

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২২ ১৬:৩৬ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২২ ১৬:৪০ পিএম

অ্যাডলফ হিটলারের ঘড়ি

অ্যাডলফ হিটলারের ঘড়ি

নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের বলে কথিত একটি ঘড়ি যুক্তরাষ্ট্রে এক নিলামে ১১ লাখ ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের হুবের কোম্পানির ঘড়িটির কভারে স্বস্তিকা চিহ্ন এবং জার্মানির একনায়কের নামের ইংরেজি আদ্যক্ষর ‘এএইচ’ ক্যাপিটাল লেটারে খোদাই করা আছে। ঘড়িটি কিনে নিয়েছেন একজন অজ্ঞাত ব্যক্তি। খবর বিবিসির। 

মেরিল্যান্ডের আলেকজান্ডার হিস্টোরিকাল অকশনসে বিক্রি হওয়ার আগে ইহুদি নেতারা ঘড়িটি নিলাম তোলার নিন্দা জানিয়েছিলেন।

অতীতেও বিভিন্ন নাৎসি স্মারকচিহ্ন বিক্রি করা নিলামকারী প্রতিষ্ঠানটি জার্মানির গণমাধ্যমকে বলেছে, ইতিহাস সংরক্ষণ করাই তাদের লক্ষ্য।

১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত নাৎসি কর্তৃত্বাধীন জার্মানিকে নেতৃত্ব দিয়েছিলেন হিটলার। তার প্রত্যক্ষ নেতৃত্বে ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড দখল করে নিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। তার শাসন পরিকল্পিতভাবে এক কোটি ১০ লাখের বেশি মানুষকে হত্যার পথ করে দিয়েছিলেন, এর মধ্যে ৬০ লাখকেই মারা হয়েছিল তাদের ইহুদি ধর্মপরিচয়ের কারণে।

পণ্য হিসেবে ঘড়িটির জন্য তৈরি করা ক্যাটালগে বলা হয়েছে, ঘড়িটি সম্ভবত ১৯৩৩ সালে ফ্যাসিস্ট নেতার জন্মদিনে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। ওই বছরই তিনি জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন।

নিলামঘরটির এক পর্যালোচনায় বলা হয়েছে, ১৯৪৫ সালের মে মাসে হিটলারের অবকাশযাপন কেন্দ্র ব্যাকহফে হানা দেওয়া  ৩০ জনের মতো ফরাসি সেনা ঘড়িটি পায়। এরপর সেটি কয়েক প্রজন্মের হাত ঘুরে নিলামঘরে আসে।

ঘড়িটি ছাড়াও নিলামে হিটলারের স্ত্রী ইভা ব্রাউনের একটি পোশাক, নাৎসি কর্মকর্তাদের অটোগ্রাফযুক্ত ছবি এবং ‘জুড’ শব্দসহ ইহুদি ধর্মের পরিচয়ের প্রতীক ‘ডেভিডের স্টার’ অঙ্কিত একটি হলুদ কাপড়ও ছিল।

নাৎসি গণহত্যার সময় ইহুদিদের আলাদা করে চিহ্নিত ও হয়রানি করতে এই হলুদ কাপড়ের আর্মব্যান্ড বা ব্যাজ পরতে বাধ্য করা হতো।

নাৎসিযুগের এসব স্মারক নিলামে বিক্রিকে ‘জঘন্য কাজ’ অ্যাখ্যা দিয়ে এসব জিনিস নিলামের বাইরে রাখার আহ্বান জানানো হয়েছিল ৩৪ ইহুদি নেতা স্বাক্ষরিত এক খোলা চিঠিতে।

“ইতিহাসের পাঠ অবশ্যই নেওয়া উচিত এবং বৈধ নাৎসি প্রত্নবস্তুগুলো জাদুঘর বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে থাকা উচিত, কিন্তু এসব পণ্যের বিক্রিতে তা হচ্ছে না,” বলেছেন ইউরোপীয় ইহুদি সংঘের চেয়ারম্যান রাবাই মেনাচেম মারগোলিন।

নিলামের আগে আলেক্সান্ডার হিস্টোরিকাল অকশনস জার্মান গণমাধ্যমকে বলে, তাদের লক্ষ্য হচ্ছে ইতিহাস ধরে রাখা। আর তাদের কাছ থেকে বিক্রি হওয়া বেশিরভাগ জিনিসই হয় ব্যক্তিগত সংগ্রহে থাকে নাহলে ক্রেতারাই তা নাৎসি গণহত্যা স্মৃতি জাদুঘরগুলোতে দান করে দেয়।

নিলামঘরের সরবরাহ করা নথিতে বলা হয়েছে, হুবেরের ঘড়িটি হিটলার সত্যি সত্যিই পরেছিলেন কিনা তার প্রমাণ তাদের কাছে নেই। কিন্তু এটি যে তারই ছিল, তার ‘সব ধরনের সম্ভাবনা’ আছে বলে স্বাধীন একজন বিশেষজ্ঞের স্বীকৃতি মিলেছে।

ঘড়িটির দাম ২০ থেকে ৪০ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে বলে অনুমান করা হলেও শেষ পর্যন্ত তা ১১ লাখ ডলারের বিক্রি করতে হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা