× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরাকে কমান্ডারসহ হিজবুল্লাহর ৩ সদস্য নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৩ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১১ পিএম

বাগদাদের ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর গাড়িটি একটি জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়।  ছবি : সংগৃহীত

বাগদাদের ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর গাড়িটি একটি জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়। ছবি : সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কাতাইব হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার আবু বাকির আস-সাদিসহ মোট তিনজন নিহত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাগদাদে একটি গাড়িতে যুক্তরাষ্ট্র এ ড্রোন হামলা চালায়। 

গত মাসে জর্ডানে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি ড্রোন হামলায় দেশটির তিন সেনা নিহত হয়। এর প্রতিক্রিয়ায় ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের ঘাঁটিতে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। বুধবার সেই ধারাবাহিকতায় হামলা চালানো হয়েছে। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বুধবার  রাত সাড়ে ৯টার দিকে তাদের ড্রোন হামলায় কাতাইব হিজবুল্লাহ বাহিনীর কমান্ডার আবু বাকির আস-সাদির নিহত হয়েছে। তার নেতৃত্বেই এই অঞ্চলের যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ওপর হামলা চালানো হয়েছে। হামলায় কোনো বেসামরিক হতাহত হয়নি। 

৭ অক্টোবর ইসরাইল গাজায় হামলা শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সেনা ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ১৬৫ টিরও বেশি হামলা হয়েছে। 

ইরাকে ২৫০০ এবং সিরিয়ায় ৯০০ যুক্তরাষ্ট্রের সেনা রয়েছে। 

গাজায় ইসরায়েলের হামলা বুধবার (৭ ফেব্রুয়ারি) চার মাস পূর্ণ করেছে। গাজায় নিহতের সংখ্যা প্রায় ২৮ হাজার স্পর্শ করতে চলেছে। নিহতদের ৭০ শতাংশের বেশি শিশু ও নারী। একই সময়ে আহত হয়েছে ৬৬ হাজারের বেশি। অবরুদ্ধ উপত্যকাটিতে এতিম হয়েছে ১৯ থেকে ২৪ হাজার শিশু। 

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় প্রায় ৫ হাজার। হামাস জিম্মি করে নিয়ে আসে ২৪০ থেকে ২৫৩ জন। 

নভেম্বরের সাত দিনের যুদ্ধবিরতিতে হামাস ১১০ জিম্মিকে মুক্তি দিয়েছে। হামাসের হাতে এখনও ১৩০ থেকে ১৪৩ ইসরায়েলি জিম্মি রয়েছে।

সূত্র : বিবিসি, গার্ডিয়ান


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা